কেউ কিছু করতে পারবে না, আত্মীয়কে মেরে সিভিক ভল্যান্টিয়ারের ‘দাদাগিরি’

প্রকাশ্যে আস্ফালন যুবকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০১৮, ১৩:৩৮

options
link
কেউ কিছু করতে পারবে না, আত্মীয়কে মেরে সিভিক ভল্যান্টিয়ারের ‘দাদাগিরি’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যমগ্রামের ঘটনার পরও ছবিটা বদলায়নি। ফের সিভিক ভল্যান্টিয়ারের দাদাগিরি। এবার পেশার পরিচয় জাহির করে নিজের আত্মীয়কে বেধড়ক মারধর, ক্রমাগত শাসানি। হুগলির জাঙ্গিপাড়ার এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভল্যান্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ গড়িমসি করেছে বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

[জুটমিলের দেড় কোটি টাকা হাতিয়ে জেলে দুই কর্মী]

Advertisement

জমিজমা থেকে অশান্তির সূত্রপাত। জাঙ্গিপাড়ার মুন্ডুলিকা রায়পাড়ায় দুই পরিবারের মধ্যে জমি নিয়ে গন্ডগোল দীর্ঘদিনের। এই ব্যাপারে আদালতে মামলাও চলছে। এমনকী ১৪৪ ধারাও জারি হয়েছে। অভিযোগ এমন জটিলতার মধ্যেও বিতর্কিত জমিতে বাড়ি বানাতে যায় নরেন রায়ের পরিবার। এই নিয়ে নরেন রায়ের সঙ্গে গন্ডগোল হয় প্রতিবেশী লক্ষ্মী রায়ের পরিবারের সঙ্গে। অভিযোগ, লক্ষ্মী রায়ের ছেলে প্রসেনজিৎ তার কয়েকজন পরিচিতকে নিয়ে এসে নরেনের পরিবারের ওপর হামলা চালায়। এই সময় নরেনকে বাঁচাতে আসেন অধিবাস রায়। তাকেও বেধড়ক মারধর করে প্রসেনজিৎ ও তার দলবল। অভিযোগ মারধর করেই থামেনি প্রসেনজিৎ। রীতিমতো শাসানির সঙ্গে সে জানায় আমি সিভিক ভল্যান্টিয়ার। থানায় কাজ করি। পুলিশের সঙ্গে আমার নিয়মিত ওঠাবসা। আমায় কেউ কিছু করতে পারবে না। প্রসেনজিতের হুমকি এবং মারধরে আতঙ্কে অধিবাস ও নরেন রায়ের পরিবার। তাদের বক্তব্য পুলিশকে এই নিয়ে জানানো হলেও তারা প্রথমে গুরুত্ব দিতে চায়নি। পরে অনেক চাপাচাপিতে অবশ্য জাঙ্গিপাড়া থানার পুলিশ অভিযোগ নেয়। তবে এই ঘটনায় অবশ্য দোষ একেবারে উড়িয়ে দিয়েছেন প্রসেনজিৎ। তার বাবা লক্ষ্মী রায়ের পালটা দাবি তার ছেলে কাউকে মারধর করেনি। তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় প্রসেনজিৎ ঘটনাস্থলে ছিল না। আহত অধিবাসবাবুকে চণ্ডীতলার একটি স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে।

Advertisement

[মর্যাদা পাননি নেতাজি, জাতীয় ছুটি চেয়ে ফের সরব মমতা]

গত সপ্তাহে সিভিক ভল্যান্টিয়ারের মারে এক ব্যবসায়ীর মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল মধ্যমগ্রাম। শুধু মধ্যমগ্রামের ঘটনা নয়, রাজ্যের নানা প্রান্তে সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ প্রচুর। এই নিয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেও জাঙ্গিপাড়ার ঘটনা দেখিয়ে দিল সিভিক ভল্যান্টিয়ারদের মনোভাব তেমন বদলায়নি। ক্ষমতার আশেপাশে থেকেই তারা নিজেদের সব কিছুর উর্ধ্বে বলে দেখাতে চায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.