সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল সিপিআইএম৷ সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করা হল বামেদের পক্ষ থেকে৷
নোট বাতিল ইস্যুতে বিভিন্ন রাজ্যেই আঞ্চলিক দলগুলি বনধ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ কেরালায় ইতিমধ্যেই বনধের ডাক দিয়েছে বামেরা৷ একইভাবে এ রাজ্যেও বনধ হবে বলে জানানো হল৷ নোট বাতিল ইস্যুর পাশপাশি রাজ্যে শিশু পাচার চক্রের প্রতিবাদেও এই বনধ বলে জানা যাচ্ছে৷
একই সঙ্গে ওইদিনই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ এদিন নবান্নে মুখ্যমন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেন৷ জানানো হয়, কলেজ স্কয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই প্রতিবাদ মিছিল৷ উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ এরপরই লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফে যে কোনও বনধ ডাকা হয়নি তাও এদিন খোলসা করে দেন তৃণমূল সুপ্রিমো৷
রাজ্যে বামেদের ডাকা এই বনধকে কংগ্রেসও সমর্থন করবে বলে মনে করা হচ্ছে৷ ফলে নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় শাসকদলকে কোণঠাসা করতে জোরদার বিরোধিতার পথেই নামল রাজ্য৷
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?