কীভাবে আইনি সাহায্য পাবেন নির্যাতিতা? হদিশ দেবে সিউড়ির সহায়তা কেন্দ্র

আরও কী কী পরিষেবা মিলবে এই কেন্দ্রে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ১৯:৪৮

options
link
কীভাবে আইনি সাহায্য পাবেন নির্যাতিতা? হদিশ দেবে সিউড়ির সহায়তা কেন্দ্র

নন্দন দত্ত, সিউড়ি: কীভাবে আইনি সহায়তা পাবে এক ধর্ষিতা? অ্যাসিড ছুঁড়ে বেপাত্তা হওয়া অভিযুক্তের বিরুদ্ধে কোন ধারায় মামলা করা যাবে? কিংবা বজ্রাঘাতে মৃতের পরিবার কেমন করে সরকারি সাহায্য পাবে? এসবের হদিশ দিতে সিউড়ি হাসপাতালে খোলা হল আইনি পরিষেবা কেন্দ্র। সোমবার থেকে যার আনুষ্ঠানিক পরিষেবা শুরু হল। জেলা আইনি সহায়তা কেন্দ্রের সচিব বর্ণালি দাশগুপ্ত ও সদর হাসপাতাল সুপার শোভন দে যৌথভাবে ওই কেন্দ্রের পরিষেবা শুরু করলেন সোমবার থেকে।

Advertisement

সিউড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাসিডে আক্রান্ত রোগীদের নিয়ে আত্মীয়, পরিবার লোকেরা এতটাই ব্যস্ত থাকেন যে আইনি সহায়তা কোথায় কোন পথে পাওয়া যাবে তা তাঁরা জানেন না। কত শতাংশ আক্রান্ত হলে কতটা সরকারি সাহায্য পাওয়া যায়? তাও তাঁদের জানার কথা নয়। তাই একদিকে আইনি সহায়তার অভাবে সরকারি ক্ষতিপূরণ থেকে যেমন তাঁরা বঞ্চিত হচ্ছেন, তেমনই উপযুক্ত আইনি পদক্ষেপের অভাবে ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে অপরাধী। একইভাবে বজ্রাঘাতে মৃত্যুতে পরিবারের মাথায় সত্যি বাজ পড়ে। তখন কী হবে আর কী না হবে, তা নিয়েই শঙ্কিত থাকে পরিবার। অথচ সরকারি সাহায্য পাওয়া যাবে উপযুক্ত আইনি পথেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার চলন্ত ট্রেনে নীতি পুলিশি, ভিডিও প্রকাশ করে ফেসবুকে সোচ্চার মহিলা]

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সে সময় রোগীর পরিবারের অনেকেরই মাথার ঠিক থাকে না। তাছাড়া দিনের পর দিন ধর্ষণ, অ্যাসিড হামলার মত অপরাধ বাড়ছে। জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব বর্ণালি দাশগুপ্ত বলেন, ‘অ্যাসিডে আক্রান্ত রোগীর ঠিক কত শতাংশ আক্রান্ত হয়েছে? তিনি কতটা ক্ষতিপূরণ পেতে পারেন তা জানিয়ে দিতে পারে একমাত্র আইনি সহায়তা কেন্দ্র। অথচ তাঁরা সঠিক সাহায্য পান না।’ জেলার মধ্যে একমাত্র সিউড়ি সদর হাসপাতালেই এই সহায়তা পাওয়া যাবে বলে জেলা পরিষেবা কেন্দ্র থেকে জানা গিয়েছে। বর্ণালিদেবী আরও বলেন, ‘আপাতত সপ্তাহে দু’দিন বিনামূল্যে আক্রান্তরা এই সহায়তা পাবেন।’ হাসপাতাল সুপার শোভন দে বলেন, ‘চিকিৎসকরা চিকিৎসা জানেন। আইনি সহায়তা জানেন না। তাই এবার থেকে হাসপাতালে বসেই যদি সেই সাহায্য পাওয়া যায় তাহলে উপকৃত হবে আক্রান্তের পরিবার। আপাতত সিউড়ি সদর হাসপাতালের পুরনো আউটডোরের ভিতরেই এই পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে। সমাজসেবী মহম্মদ রফিককে দু’দিন করে বসার নির্দেশ দেওয়া হয়েছে।’ রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা চাই রোগীদের সবরকম সহায়তা করতে। আইনি পরিষেবার বিষয়টি যুক্ত হওয়ায় এবার থেকে উপকৃত হবে রোগীরা।’

ছবি- বাসুদেব ঘোষ

[রাজ্য সফরে অমিত শাহ, হোর্ডিংয়ে মুখ ঢাকছে পুরুলিয়ার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.