শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কের এনক্নোজার থেকে উধাও চিতাবাঘ৷ বছরের শুরুতে আতঙ্ক শিলিগুড়িতে৷ এখনও পর্যন্ত চিতাবাঘটির সন্ধান মেলেনি৷ আপাতত বেঙ্গল সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ পর্যটকদের পার্কে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ সাফারি পার্কে বাঘের সন্ধানে তল্লাশিতে নেমেছে বনদপ্তরের পাঁচটি স্পেশ্যাল টিম৷
শিলিগুড়ি শহরের অন্যতম দর্শনীয় স্থান বেঙ্গল সাফারি পার্ক৷ শীতের মরশুমে প্রতিদিন সাফারি পার্কে ভিড় জমান পর্যটকরা৷ বড়দিন কিংবা নিউ ইয়ারে কার্যত ভিড় উপচে পড়ে৷ কিন্তু এ বছর ১ জানুয়ারির সকালে সাফারি পার্ক খোলার আগেই ঘটল বিপত্তি৷ রোজকার মতোই মঙ্গলবার সকালে সাড়ে সাতটা নাগাদ সাফারি পার্কে টহল দিচ্ছিলেন মনিটারিং টিমের সদস্যরা, তখন তাঁদের নজরে পড়ে চিতাবাঘের এনক্লোজারটি ফাঁকা৷ দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে শিলিগুড়ি শহরে৷ আতঙ্কে শহরবাসী৷ বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের অবশ্য দাবি, এনক্লোজার থেকে বেরিয়ে গেলেও, পার্কের বাইরে যায়নি চিতাবাঘটি৷ পার্কেই ঘোরাফেরা করছে সে৷ বনদপ্তরের বৈকুন্ঠপুর ও শারুগারা রেঞ্জের কর্মীরা ছয়টি দলে ভাগ হয়ে সাফারি পার্কে চিতাবাঘের সন্ধান চালাচ্ছেন৷ তবে এখনও পর্যন্ত চিতাবাঘের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে৷ আপাতত বেঙ্গল সাফারি পার্কে আগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ৷

এদিকে এই ঘটনায় বেঙ্গল সাফারি পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কয়েক মাসে আগে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে একটি রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু হয়েছিল৷ সেই শাবকটির আবার নামকরণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!