শংকর রায়: যদি ঘাড়ে এসে পড়ে থাবা তবে আর রক্ষে নেই৷ প্রাণ নিয়ে ফেরার সম্ভাবনা ভাগ্যের হাতে৷ সাতসকালে রায়গঞ্জের রাস্তায় ‘বাঘমামা’ যে এভাবে ঘুরে বেড়াবে, কে তা জানত! বিনা মেঘেই যেন বাজ পড়ার মতো অবস্থা ছিল শহরের জেলা হাসপাতাল সংলগ্ন ইন্দিরা কলোনির জেলখানা এলাকায়৷
তাও সাহস জুগিয়ে ‘বাঘমামা’কে বাগে আনার চেষ্টা করেছিলেন রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা৷ কিন্তু সেই ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দেওয়া কি সোজা কথা? এমন গর্জন, যে পিলে পর্যন্ত চমকে যায়৷ অনেক কায়দা করে জাল পাতা হয়েছিল৷ সংগঠনের সদস্যদের বিশ্বাস ছিল, বাঘবন্দি খেলায় সফল হবেন তাঁরা৷ কিন্তু কোথায় কী! সব কৌশল ব্যর্থ৷ এক লাফে জাল ছিড়ে পালায় চিতাবাঘটি৷ এদিকে বাঘ জেলে কেটেছে শুনেই পড়ে যায় হুড়োহুড়ি৷ তাতে জখম হন বেশ কয়েকজন মানুষ৷ দেখুন কীভাবে মানুষের জাল কেটে পালালো চিতাবাঘটি-
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতরকে খবর দেওয়া হলেও আসতে কিছুটা দেরী হয়৷ তখনই রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা বাঘ ধরতে নেমে পড়েন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় জখম হয়েছেন ১৩ জন ৷
সর্বশেষ খবর
-
এবার ফোনেই মুশকিল আসান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা! জুলাইয়েই শুরু হচ্ছে ‘মুখোমুখি’
-
আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতির চুক্তি ইজরায়েল-লেবানের, গৃহযুদ্ধের হুমকি হেজবোল্লার
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা