বিক্রম রায়, কোচবিহার: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। রবিবার সন্ধেয় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রাণ গেল কোচবিহারের ২ জনের। লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা।
জানা গিয়েছে, রবিবার বিকেল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়া। কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বৃষ্টি। কোথাও ভারী, কোথাও মাঝারি। কোচবিহার, ফালাকাটা, ইটাহার-সহ বেশ কিছু জায়গায় শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে এলোমেলো হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। উপড়ে যায় বহু গাছ। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যায়। সেই সময়ই কোচবিহার ১ নম্বর ব্লকের বাসিন্দা জাহাঙ্গির আলমের উপর উড়ে একটি টিনের ছাউনি পড়ে। সেই ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনার পজিটিভিটি রেট, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার]
এদিকে বাজ পড়ে মৃত্যু হয় ঘুঘুমারি এলাকার বাসিন্দা দেবদাস পালের। এ বিষয়ে কোচবিহারের সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান জানান, “ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাঙ্গির আলম নামে এক যুবকের ঝড়ে উড়ে আসা টিন চাপা পড়ে মৃত্যু হয়েছে। দেবদাস পাল নামের আরেকজন বাজ পড়ে মারা গিয়েছেন।”
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। বহু বাড়ি ভেঙেছে। সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। খুলে দেওয়া হয়েছে বহু স্কুল। সব মিলিয়ে ঝড়-বৃষ্টির জেরে প্রবল ক্ষতির মুখে কোচবিহারের একাংশের বাসিন্দারা।
[আরও পড়ুন: তপন কান্দুর মৃত্যুর একমাস পর নিহতের বাড়িতে শুভেন্দু অধিকারী, অভিযুক্তদের শাস্তির আশ্বাস]
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!