শান্তনু কর, জলপাইগুড়ি: ঠিক রুপোলি পর্দায় দৃশ্যের মতো। সেই রোহিতের (হৃতিক রোশন) কাছে যেমন এলিয়েন জাদু এসেছিল, তেমনই উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছিল। কারও মনে হয়েছিল ভিনগ্রহের প্রাণী নেমেছে শহরে। কারও আবার মনে হল এলিয়েন দেখার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। কিন্তু ভুল ভাঙল নাড়াচাড়া করার পর। বোঝা গেল, স্পেস নয়, বস্তুটি আদতে আবহাওয়া বেলুন।
[মোমের আস্তরণে নেই ক্ষতি, নিশ্চিন্তে মার্কিন আপেল খাওয়ার পরামর্শ পুরসভার]
বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা ও সেই সঙ্গে হাওয়ার গতি জানতে প্রতিদিন সকাল, বিকেল দু’বার আকাশে বেলুন ওড়ায় আবহাওয়া দপ্তর। যার একটি মঙ্গলবার সকালে ধূপগুড়ি শহরের স্টেশন পাড়ার মাঠে এসে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মাঠের মাঝখানে প্যারাস্যুটের মতো বেলুনটিকে পড়ে থাকতে দেখে অনেকেরই মনে হয় হয়তো ভিনগ্রহের প্রাণী নেমেছে পাড়ায়। বেলুনের গায়ে লেগে থাকা যন্ত্র সেই সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বেলুনটি দেখতে রীতিমতো লোকজন জড়ো হয়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই বেলুনের গায়ে লেখা ভারত সরকার শব্দটি দেখে সন্দেহ দূর হয়। জলপাইগুড়ি আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ দেবপ্রিয় রায় জানান, বাতাসের গতিবিধি এবং তাপমাত্রা জানতে প্রতিদিন দুবার জলপাইগুড়ি কেন্দ্র থেকে আকাশে বেলুন ওড়ানো হয়। মাটি থেকে ৩০ থেকে ৩৫ কিলোমিটার উপর পর্যন্ত তা পৌঁছে স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠায়। তারপর স্বাভাবিক নিয়মে নিচে পড়ে যায়।

[উপহার ভরতি ব্যাগ ট্রেনে ফেলেই চললেন ভুলোমন জামাই, বোমাতঙ্কে নাকাল যাত্রীরা]
ধূপগুড়ি থেকে উদ্ধার করা বেলুনটি জলপাইগুড়ি কেন্দ্রর বলে মনে করছেন তাঁরা। তবে মাটিতে পড়ে যাওয়া এই বেলুন থেকে কোনওভাবে কোন ক্ষতির সম্ভাবনা থাকে না বলে জানান তিনি। ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দও জানান, বেলুনটি উদ্ধার করে আপাতত নিজেদের হেফাজতে রেখেছেন তাঁরা। পরে আবহাওয়া দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।
সর্বশেষ খবর
-
অবসরের আগেই নিজের টিভি শো, রোহিতকে আজীবনের জন্য নিষিদ্ধ করছে বোর্ড?
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির