সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামাঙ্কিত রাস্তা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিলেন। মঙ্গলবার দিঘা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা থেকে তিনি হেলিকপ্টার করে দিঘা যান। তার আগে তিনি এই নির্দেশ দিয়েছেন।
বাংলা ফুটবলের অন্যতম কিংবদন্তি শৈলেন মান্না। জাতীয় ফুটবলেও তিনি স্বনামধন্য। এক দশকের বেশি সময় আগে তিনি পরলোকগমন করেছেন। তাঁকে শ্রদ্ধা ও সম্মান জানাতে তাঁর নামে রাস্তার নাম করার নির্দেশ দেওয়া হল। এদিন মুখ্যমন্ত্রী হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছন। সেখানে হাওড়ার জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন।
ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই ড্রেনেজ ক্যানেল রোড। সেই রাস্তার নাম বদল করেই ফুটবলার শৈলেন মান্নার নামে রাখার নির্দেশ দেওয়া হল। নতুন নামের পাশাপাশি রাস্তার সৌন্দর্যায়ন হবে। সেলফ হেল্প গ্রুপের একাধিক দোকানও সেখানে তৈরির কথা বলেছেন তিনি। দ্রুত যাতে এই কাজ হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। শহর কলকাতায় একাধিক রাস্তা বাঙালি মনীষীদের নামে রয়েছে। কলকাতার লি রোডের নাম বদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে ওই রাস্তার নাম রাখা নয় সত্যজিৎ রায় ধরণি।
তিনদিনের দিঘা সফরে মুখ্যমন্ত্রী। দিঘাতে জগন্নাথ মন্দির তৈরির কাজ চলছে। সেই কাজ কত দূর এগোল? সেইসব কাজ খতিয়ে দেখবেন তিনি।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?