সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে সড়কপথে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে জনসংযোগের মাঝেই জেলাশাসক ও পুলিশ সুপারকে বড় নির্দেশ। ‘কংসাবতী সেতু তৈরির জন্য কোনও উচ্ছেদ না হয়’, এলাকার বাসিন্দাদের সামনেই সাফ বললেন তিনি। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শুনে আনন্দিত স্থানীয়রা। তাঁকে ধন্যবাদ জানালেন সকলে।
মেদিনীপুরে কংসাবতী নদীর উপর শীঘ্রই সেতু তৈরির কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই শিলাবতীর পাড়ে থাকা দোকানদার ও বাসিন্দারা উচ্ছেদের আশঙ্কায়। মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে সড়কপথে ঝাড়গ্রাম যাবেন জানতে পেরেই তাই বুধবার তাঁর সঙ্গে দেখা করতে যান এলাকার বাসিন্দারা। রাস্তায় তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে মুখ্যমন্ত্রী গাড়ি থামান। স্থানীয়রা তাঁদের উচ্ছেদ না করার আর্জি জানান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারকে সেরকমই নির্দেশ দেন। পাশাপাশি পরবর্তীতে পুনর্বাসনের আশ্বাসও দেন।
এরপরই রওনা হন ঝাড়গ্রামের পথে। খানিকটা এগিয়ে পাড়ায় সামাধান কর্মসূচিতে যান মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন ঠিক মতো কাজ হচ্ছে কি না। এরপর ফের রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। উল্লেখ্য, বুধবার বিকেলে ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা। রাজবাড়ি মোড় থেকে পাঁচমাথা পর্যন্ত ২.৮ কিলোমিটার মিছিল করবেন তিনি।
সর্বশেষ খবর
-
‘কমিশনের প্রতি আস্থা জরুরি’, বিজেপির অস্বস্তি বাড়িয়ে জ্ঞানেশ বিতর্কে মন্তব্য জোটসঙ্গী কেন্দ্রীয় মন্ত্রীর
-
‘কারচুপি’র নির্বাচনে অংশ নিচ্ছেন কেন?’ এবার বিরোধীদের ভোট বয়কটের চ্যালেঞ্জ ককরোচ পার্টির
-
বিহারে ফের মহিলাকে হেনস্তা, এক সপ্তাহে প্রকাশ্যে তিন ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
-
আরও বিপাকে টুলু, ‘পাথর সম্রাটে’র মামলা থেকে সরলেন বিচারপতি ভট্টাচার্য
-
নেশনস লিগে ভূরি ভূরি মিস রোনাল্ডোর, দু’বার জালে বল জড়িয়ে জাত চেনালেন হালান্ড