চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর নিয়ে উত্তরবঙ্গে মমতা, বাড়ছে মজুরি

বাম আমলের থেকে প্রায় দ্বিগুণ হচ্ছে মজুরি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০১৮, ১৪:১৯

options
link
চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর নিয়ে উত্তরবঙ্গে মমতা, বাড়ছে মজুরি
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখবর নিয়েই উত্তরবঙ্গে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই পাহাড় সফরে যাচ্ছেন তিনি। তার আগেই শ্রম দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি, ক্যামেরাবন্দি করল বহিরাগতরা ]

Advertisement

কম মজুরি নিয়ে দীর্ঘদিন ধরে বিক্ষুব্ধ ছিলেন চা বাগানের শ্রমিকরা। অতীতে এই বিক্ষোভ বড় আন্দোলনের রূপ নিয়েছে। হয়েছে ধর্মঘট, বহু বৈঠকেও কোনও সুরাহা হয়নি। তবে মমতা সরকার ক্ষমতায় আসার পরই প্রায পাঁচ থেকে ছয় দফায় মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দফায় দফায় ১২০ টাকা থেকে বাড়িয়ে তা করা হল ১৩২ টাকা ৫০ পয়সা।  শেষ আটমাস ধরে অশান্ত ছিল পাহাড়। গুরুং বাহিনীর জুলুমে রীতিমতো বিপাকে পড়েছিলেন চা বাগানের শ্রমিকরা। উপার্জন প্রায় শূন্যে গিয়ে ঠেকেছিল। বন্ধ ছিল চা বাগানের দরজাও। যদিও সরকারের উদ্যোগেই সেই জুলুমবাজি নিয়ন্ত্রণে আসে। খোলে চা বাগান। হাসি ফোটে শ্রমিকদের মুখে। তবে এবার সে হাসি আরও চওড়া করা ব্যবস্থা করল সরকার। এবার মজুরি বাড়িয়ে করা হল ১৫০ টাকা। অর্থাৎ প্রায় ১৭ টাকা ৫০ পয়সা দৈনিক মজুরি বাড়ছে শ্রমিকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেই চা বাগানের শ্রমিকদের দু টাকা কেজি দরে চাল-গম দেওয়ার ব্যবস্থা করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, এই আমলেই বামেদের তুলনায় দ্বিগুণ হয়েছে চা শ্রমিকদের মজুরি।

Advertisement

‘শিক্ষারত্ন’ পুরস্কারের অর্থে স্কুলে বিশুদ্ধ জলের ব্যবস্থা শিক্ষকের ]

পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ আছে শ্রমিকদের। রেশনিং ব্যবস্থা নিয়েও তাঁরা সন্তুষ্ট নন। সেই সমস্যার সমাধানে উত্তরকন্যায় আগামী ১২ ফেব্রুয়ারি একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী ও আধিকারিক, চা বাগান ইউনিয়নের নেতারা এবং চা বাগানের মালিকরা। সকলের উপস্থিতিতেই শ্রমিকদের অসন্তোষ দূর করার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী। বস্তুত উত্তরবঙ্গের নিজস্ব সমস্যা মেটাতেই উত্তরকন্যার জন্ম। যাতে উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যার উপর যথাযথ গুরুত্ব পড়ে, তাই এই ব্যবস্থা করা হয়েছিল। তা যে শুধু ফাঁকা কথা নয়, একাধিকবার তার প্রমাণ মিলেছে। এবারও চা বাগানের শ্রমিকদের সমস্যা মেটাতে উত্তরকন্যাতেই বসছে বৈঠক। পাহাড়ে গুরুংয়ের উপদ্রবের জেরে রুটিরুজিতে টান পড়েছিল সাধারণ মানুষের। সরকারি এই সিদ্ধান্তে আপাপতত সেখানে অকালে বসন্তের হাওয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.