স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের সেরা মুখ্যমন্ত্রী মনে করেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া৷ বৃহস্পতিবার বিধানসভার প্রেস কর্নারে তিনি বলেন, “দেশের রাজনীতিতে সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী৷ জাতীয় রাজনীতিতে ভবিষ্যতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন৷”
বুধবার সুপ্রিম কোর্ট সিঙ্গুরে টাটার অধিগৃহীত জমি কৃষকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে৷ সেই প্রসঙ্গে মানস বলেন, “টাটারা নমস্য৷ বুদ্ধবাবু, নিরুপমবাবু ও বাম সরকার টাটাকে ঠকিয়েছে৷ আদালতের ঐতিহাসিক রায়ের পর কংগ্রেস-সহ সমস্ত দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত৷ ইতিহাসের শরিক হওয়া উচিত৷”
প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ও বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান অপছন্দ করেন সবংয়ের বিধায়ককে৷ কংগ্রেস পরিষদীয় দলের কক্ষে এখন বসেন না মানস৷ বিভিন্ন প্রয়োজনীয় কাজ বিধানসভার লবিতে বসেই করেন৷ কেন তিনি কংগ্রেসের ঘরে যাচ্ছেন না এই প্রশ্নের উত্তরে মানস বলেন, “আমার নির্দিষ্ট চেয়ারে বসলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে৷ আমি শারীরিকভাবে বিরাট শক্তিশালী নই৷ সব কথা স্পিকারকে জানিয়েছি৷” বিধানসভার অলিন্দে এদিন গুঞ্জন শোনা যায়, কংগ্রেস থেকে মানসকে তাড়িয়ে দেওয়া হবে৷ বর্ষিয়ান বিধায়ক এ প্রসঙ্গে বলেন, “আমি কংগ্রেসের সৈনিক৷ গান্ধী পরিবারের প্রতি অনুগত৷ অধীর এবং মান্নানের এখন একটাই কাজ মানসকে অপমান করো৷ তাকে দল থেকে তাড়াও৷”
সর্বশেষ খবর
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার