Man afraid of failing in Madhyamik exam

মাধ্যমিকে ফেলের আতঙ্কে ঘরছাড়া, ২৩ বছর পর বাড়ি ফিরলেন আলিপুরদুয়ারের পঙ্কজ

এত বছর পর ছেলেকে পেয়ে আবেগে ভাসছেন পঙ্কজের বাবা-মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩, ১৬:২৯

options
link
মাধ্যমিকে ফেলের আতঙ্কে ঘরছাড়া, ২৩ বছর পর বাড়ি ফিরলেন আলিপুরদুয়ারের পঙ্কজ

রাজকুমার, আলিপুরদুয়ার: প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন। পরেরবার আবার পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু পাশ করার আশা ছিল না। ব্যর্থতার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ারের দক্ষিণ পানিয়ালগুড়ি গ্রামের পঙ্কজ দেবনাথ। ২৩ বছর পর ফের ঘরে ফিরলেন তিনি।  পঙ্কজকে এত বছর পরে ফিরে পেয়ে আবেগে ভাসছেন তাঁর পরিজনেরা। 

Advertisement

মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভয়ে বাড়ি ছেড়ে ফল ভাল হয়নি পঙ্কজের। ২৩ বছর দিল্লির এদিক-ওদিকে নানা কাজ করেছেন তিনি। বাড়ির কথা মনে পড়লেও, ফেরা হয়নি। কয়েকদিন আগেই আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকজনের সঙ্গে দিল্লিতে দেখা হয় পঙ্কজের। আর তারপরই নিজের গ্রাম ও বাবা-মায়ের কথা মনে পড়ে। পণ করে ফেলেন বাড়ি ফিরবেন। সেই জেদে ভর করেই আলিপুরদুয়ারে চলে আসা। কিন্তু বাড়ির কাছে গিয়ে বাড়ি চিনতে পারেননি। মাতৃভাষাও কিছুটা ভুলে যাওয়ায় কথাবার্তায় সমস্যা হয়েছে। তাই আর বাড়ি ফেরা হয়নি। অবশেষে রবিবার বাড়ি ফেরার স্বপ্ন সফল হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]

কিন্তু তা সম্ভব হল কীভাবে? পঙ্কজ বলেন, “আমার প্রাথমিক স্কুলের কথা মনে ছিল। টোটো করে সেখানে যাই। টোটোচালক আরও দুটি প্রাথমিক স্কুলের সামনে নিয়ে যান। কিন্তু সেখানে না গিয়ে আমি আমার প্রাথমিক স্কুলের সামনে গিয়ে একজনকে আমার মাসতুতো দাদার কথা বলি। তিনি দাদাকে চেনেন। আমি আমার ফোন নম্বর দাদাকে দিতে বলি। ফিরে এসে আলিপুরদুয়ারের একটি মন্দিরে বসে থাকি। রবিবার দাদা ফোন করলেই আমার সন্ধান পেয়ে যান। ”

Advertisement

পঙ্কজের মাসতুতো দাদা রুপম দেবনাথ বলেন, “ছোটবেলায় আমি আর পঙ্কজ সবসময় একসঙ্গে থাকতাম। ওর নম্বর পাওয়ায় কিছুটা আশ্চর্য হয়ে যাই। ফোন করে জানতে পারি ও ছিন্নমস্তা কালীবাড়িতে আছে। সেখানে গিয়ে দেখি বসে আছে। আমি একবারে ওকে চিনে যাই। আমাকেও ও চিনতে পারে। ওকে বাড়িতে নিয়ে আসি। ” পঙ্কজকে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারছেন না তাঁর বাবা ও মা। বাবা পরিতোষ দেবনাথ বলেন, “ছেলেকে ফিরে পেয়ে খুব আনন্দিত। ভগবান মুখ তুলে চেয়েছেন। আমাদের ভয়ে ও বাড়ি ছেড়েছিল। তার জন্য একটা দুঃখ আছে। কিন্তু ছেলেকে ফিরে পেয়েছি তার থেকে ভাল আর কিছু হতে পারে না। এখন থেকে ও বাড়িতেই থাকবে।”

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: রক্তে ভাসছে চতুর্দিক, ফ্ল্যাটের ভেন্টিলেটর থেকে ঝুলছে যুবকের দেহ, শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.