Man allegedly beaten to death in Murshidabad

চোর সন্দেহে রাতভর গণপিটুনি, রঘুনাথগঞ্জে রাজ্যসড়কের পাশ থেকে উদ্ধার দেহ

ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে আটক করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৩, ১৩:২২

options
link
চোর সন্দেহে রাতভর গণপিটুনি, রঘুনাথগঞ্জে রাজ্যসড়কের পাশ থেকে উদ্ধার দেহ

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। পুলিশি পদক্ষেপের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের।

Advertisement

নিহত ভরত টুডু। বছর তিপ্পান্নর ওই ব্যক্তি মুর্শিদাবাদের লালবাগের নবগ্রামের পলসন্ডা মোড়ের জলুখার বাসিন্দা। রঘুনাথগঞ্জের জরুরের বাসিন্দা আবেদা বিবির অভিযোগ, শুক্রবার রাতে ভরত তাঁর দোতলায় ওঠে। দরজা ভেঙে ভিতরে ঢোকে। বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে বলেও অভিযোগ। রাতেই চিৎকার শুরু করেন আবেদা বিবি। তা কানে যায় স্থানীয়দের। আবেদা বিবির বাড়ির সামনে জড়ো হয়ে যান সকলে। অভিযোগ, এরপর ভরতকে ঘিরে ধরে চলে বেধড়ক মারধর। এরপর জরুর মোড়ে রাজ্যসড়কের কাছে ভরতের দেহ ফেলে রেখে দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূল নেতাদেরই রক্ষাকবচ লাগবে’, ‘দিদির দূত’কে নিশানা দিলীপের]

শনিবার সকালে পুলিশ রাজ্যসড়কের পাশে দেহ পড়ে রয়েছে বলেই খবর পায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, পুলিশি পদক্ষেপের প্রতিবাদে সরব এলাকার মানুষজন। রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা।

Advertisement

[আরও পড়ুন: কেতুগ্রামে গা ঢাকা, আইনজীবীর পরামর্শে আত্মসমর্পণ এজলাস থেকে পালানো ধর্ষণ মামলার আসামির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.