নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বিয়েবাড়িতে আলাপ৷ কয়েক মাসের মেলামেশা, প্রেম৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসই শুধু নয়, প্রেমিকের বিরুদ্ধে রীতিমতো ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী৷ ওই তরুণীর দাবি, নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের দিন তাঁকে ধর্ষণ করেছে অভিযুক্ত৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়৷
[ নেশার টাকা না পেয়ে ভাইকে পিটিয়ে খুন মদ্যপ যুবকের]
অভিযুক্তের নাম নীতীশ মণ্ডল৷ বাড়ি গাইঘাটার শিমূলপুরে৷ অভিযোগকারিনী তরুণীরও গাইঘাটারই বাসিন্দা৷ তাঁর বাড়ি পানিশালায়৷ জানা গিয়েছে, কয়েক মাসে আগে এলাকায় একটি বিয়েবাড়ি দু’জনেরই নিমন্ত্রণ ছিল৷ সেখানে অভিযুক্ত নীতীশের সঙ্গে আলাপ হয় নির্যাতিতা তরুণীর৷ আলাপ থেকে বাড়ি ঘনিষ্ঠতা৷ অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর৷ কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি৷ অন্তত তেমনই দাবি গাইঘাটার পানিশালা এলাকার বাসিন্দার ওই তরুণীর৷ ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে নীতীশ৷ শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে যখন ঘনিষ্ঠ হয়েছিলেন, তখন তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবিও তুলে রেখেছিল ওই যুবক৷ বিয়ের জন্য চাপ দিলে, সেই ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে হুমকি দেয় সে৷ চলে লাগাতার ধর্ষণও৷ যদিও প্রথমে অবশ্য লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেননি নির্যাতিতা তরুণী৷ শেষপর্যন্ত আর সহ্য করতে না পেরে নীতীশ মণ্ডলের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা৷
[ সাফারি পার্কে মৃত্যু রয়্যাল বেঙ্গল শাবকের]
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
-
বড়দের ‘পাপে’ বানভাসি শৈশব! নেপালে কাদার স্তূপের উপরে পড়ে স্কুলের ব্যাগ, ছেঁড়া বইখাতা
-
সাতসকালে স্পাইসি খাওয়ার ঝোঁক খুদের? চিঁড়ে দিয়েই বানান জিভে জল আনা ৫ টিফিন
-
বিশ্বকাপ দলে ঠাঁই হবে না রোহিতের! ইঙ্গিতবাহী মন্তব্য বোর্ড সচিবের, গম্ভীরদের চাকরি যাবে?
-
উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে দুর্নীতির ঘুঘুর বাসা! ময়নাতদন্তের নামে ঘুষ নিয়ে গ্রেপ্তার কর্মী