দেব গোস্বামী, বোলপুর: মাঝরাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ। অভিযুক্ত প্রতিবেশী যুবক। তাকে গ্রেপ্তার করেছে বীরভূম পুলিশ। আজ, বুধবার আদালতে তোলা হবে তাকে। সোমবার রাতে যৌন হেনস্তার ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার ঠিবা পঞ্চায়েতের এলাকায়। অভিযুক্তর ফাঁসির দাবিতে সরব প্রতিবেশী ও পরিজনরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই মহিলা ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিলেম। স্বামী ঘরে ছিলেন না। অভিযোগ, রাতে প্রতিবেশী যুবক সুবীর বাউরি মদ্যপ অবস্থায় দরজায় ভেঙে ঘরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন মহিলা। সুবীর কেন ঘরে ঢুকেছে, জিজ্ঞাসা করতে থাকেন। সুবীর উত্তর না দিয়ে জোর জবরদস্তি শুরু করে। প্রতিবেশীদের ডাকার ভয় দেখাতেই মুখে চাদর গুজে দেয় অভিযুক্ত। তারপর ধর্ষণ করা হয় বলে দাবি।
ওই বধূ মঙ্গলবার কীর্ণাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আজ অভিযুক্ত সুবীর বাউড়িকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে ৫ দিনের পুলিশ হেফাজতে চাইবে। এদিকে পরিবারের তরফে অভিযুক্তর ফাঁসির দাবি জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে