পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। হাসপাতালে নিয়ে যেতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা পরিবারকে জানায় চিকিৎসকরা। তারপরই এক তরুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর (Ashoknagar) থানা এলাকায়। সেই রাতে এক নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন প্রাথমিকভাবে জানা যায়, মায়ের সঙ্গে অশান্তির জেরে ইঁদুর মারার বিষ খেয়েছিল ওই নাবালিকা। তাঁকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় চিকিৎসা। তারপরই ৬ ফেব্রুয়ারি পরিবার জানতে পারে, নাবালিকার চার মাসের অন্তঃসত্ত্বা।
সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়। এক নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন প্রাথমিকভাবে জানা যায়, মায়ের সঙ্গে অশান্তির জেরে ইদুর মারার বিষ খেয়েছিল ওই নাবালিকা।
এরপরই গোটা বিষয়টি নাবালিকার কাছে জানতে চাওয়া হয়। নাবালিকা জানায়, তাকে এক যুবক ধর্ষণ করেছে। অভিযোগ জেনে পরিবার অশোকনগর (Ashoknagar) থানার দ্বারস্থ হয়। তারপরই তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয় বছর উনিশের তপু পারুই নামে এক যুবককে। মঙ্গলবার অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হয়। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও