গত ৩ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার! উলুবেড়িয়ায় গ্রেপ্তার ‘পুরুষ লক্ষ্মী’

তৃণমূল আমলে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বহু পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে ঢুকেছে বলে অভিযোগ। রাজ্যের পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, এইসব ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় ধরপাকড়ও শুরু হয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:০৯

options
link
গত ৩ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার! উলুবেড়িয়ায় গ্রেপ্তার ‘পুরুষ লক্ষ্মী’

তৃণমূল আমলে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বহু পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে ঢুকেছে বলে অভিযোগ। রাজ্যের পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, এইসব ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় ধরপাকড়ও শুরু হয়েছে। সেই আবহে এবার উলুবেড়িয়ায় গ্রেপ্তার ‘পুরুষ লক্ষ্মী’। ধৃতের নাম দুরন্ত কাঁড়ার। হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাসুদেবপুরে তাঁর বাড়ি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দুরন্ত কাঁড়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ৩ বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। আর সেই টাকা আত্মসাৎ করছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্নীতির অভিযোগের পরই পুলিশ-প্রশাসন কড়া নজরদারি শুরু করে। বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারও হতে থাকেন ‘পুরুষ লক্ষ্মী’রা। হাওড়াতেই এর আগে এমন গ্রেপ্তারি হয়েছে। উলুবেড়িয়ার বাসুদেবপুরে এবার এই গ্রেপ্তারির ঘটনা ঘটল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে। গত তিন বছর ধরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা জমা পড়েছে। মঙ্গলবার তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। সেই সময় তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি বিজেপি কর্মী। তাঁর বক্তব্য, তিনি ২০১৮ সাল থেকে বিজেপির সক্রিয় কর্মী। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও ওই ব্যক্তির সঙ্গে দলের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির বক্তব্য, ওর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত রয়েছেন। তবে ৪ তারিখের পরে অনেকে নিজেরাই বিজেপি হয়ে গিয়েছেন!

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.