ডাইন অপবাদে মারধর, বস্তাবন্দি করে ব্যক্তিকে ডুবিয়ে মারার চেষ্টা

নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্তের পরিজনেরা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৯, ২১:১৭

options
link
ডাইন অপবাদে মারধর, বস্তাবন্দি করে ব্যক্তিকে ডুবিয়ে মারার চেষ্টা

রাজা দাস, বালুরঘাট: ডাইন অপবাদ দিয়ে দক্ষিণ দিনাজপুরের তপনে এক ব্যক্তিকে হেনস্তার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে।পুলিশ সূত্রে খবর, গত রবিবার ভাড়িলা গ্রামের বাসিন্দা  এক মহিলার মৃত্যু হয়। তার জন্য প্রতিবেশীকেই দায়ী করে ওই পরিবার। গ্রামে রটনা হয়, ওই ব্যক্তি ডাইন। তার প্রভাবেই মৃত্যু হয়েছে ওই মহিলার।

Advertisement

মঙ্গলবার গ্রামের জনাকয়েক বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়৷ তাঁকে মারধর করে বলে অভিযোগ পরিবারের। শুধু এখানেই শেষ নয়। পরিবারের আরও অভিযোগ, মারধরের পর তাঁকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়। বিপদ বুঝে তাঁর মেয়ে ছুটে গিয়ে বাবাকে বাঁচালে, তাকেও মারধর করা হয়। নির্যাতিতর ছেলে অন্য বাসিন্দাদের সাহায্যে বাবা এবং বোনকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভরতি করেন।

Advertisement

                                         [আত্মঘাতী মা, ঠাকুরমার সঙ্গে জেলে গেল ২ বছরের শিশুও!]

ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। দোষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন তাঁরা। পুলিশের কাছে সুরক্ষার অনুরোধও জানাবেন। চেতনা বিজ্ঞান সংস্থার জেলা সম্পাদক ধীমান মহন্তের কথায়, ডাইন অপবাদ দিয়ে কারও উপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক, বেআইনিও। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ২০১৯ সালেও ভাড়িলা গ্রাম এমন কুসংস্কারে আচ্ছন্ন, এর বিরুদ্ধে গ্রামে গিয়ে প্রচার দরকার বলেও মত চেতনা বিজ্ঞান সংস্থার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.