জি ডি বিড়লার ছায়া রায়গঞ্জে, ৩ বছরের শিশুকন্যাকে ‘ধর্ষণ’

অভিযুক্ত গ্রেপ্তার, ধৃতের পরিবারের দাবি নির্দোষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৫:১১

options
link
জি ডি বিড়লার ছায়া রায়গঞ্জে, ৩ বছরের শিশুকন্যাকে ‘ধর্ষণ’

শঙ্কর রায়, উত্তর দিনাজপুর: জি ডি বিড়লার ছায়া রায়গঞ্জে। বিকৃতকাম যুবকের যৌন লালসার শিকার হল তিন বছরের এক দুধের শিশু। প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে রক্তাক্ত হয়ে ফিরল শিশুকন্যাটি। এমনই অভিযোগ পরিবারের। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

Advertisement

[৪ হোক বা ৪০, নারীশরীর কোনওভাবেই শুধু যৌনতার সামগ্রী নয়]

Advertisement

রোজকার মতো পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। সন্ধেবেলায় সে যখন বাড়িতে ফেরে তখন অভিভাবকরা বুঝতে পারে অস্বাভাবিক কিছু হয়েছে। মেয়েটিকে নিয়ে তার পরিবার যায় রায়গঞ্জ মহিলা থানায়। প্রতিবেশী যুবক বিমল মণ্ডলের নামে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। মেয়েটির বাড়ি রায়গঞ্জের বন্দর এলাকার শ্মশান কলোনিতে। ধৃত বিমল পেশায় ব্যবসায়ী। নির্যাতিতা শিশুটিকে মেডিক্যাল টেস্টের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। মেয়েটির মা-বাবার দাবি, শিশুকন্যা বাড়ি ফেরার পর তার যৌনাঙ্গ থেকে রক্ত বের হতে দেখেন। জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানান, ধর্ষণের অভিযোগ করে পরিবার। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[প্রিন্সিপালের প্রশ্রয়ে অপরাধীদের বাড়বাড়ন্ত, স্কুল বন্ধের হুঁশিয়ারি]

তবে এই ঘটনায় ধৃতর পরিবার ষড়যন্ত্র দেখছে। অভিযুক্তর আত্মীয় সনাতন মণ্ডলের বক্তব্য, জায়গা-জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছু দিন ধরে সমস্যা চলছিল। বিমলকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। পরিবারক জোর করে এই ঘটনায় টানা হল। এলাকার বাসিন্দারা জানান বেশ কিছু দিন ধরে পাশের বাড়িতে খেলতে যেত শিশুটি। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তারাও সংশয়ে রয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.