নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছে স্ত্রী। দিন কয়েক ধরে তাঁকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু স্ত্রী অনড়। তাই শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী। রবিবার বাড়ির পাশেই ধানখেত থেকে উদ্ধার হয় সুদর্শন দেবনাথ নামে বছর আটত্রিশের ওই ব্যক্তির দেহ। স্ত্রীর শোকে মানসিক অবসাদগ্রস্ত হয়েই তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
[পণের দাবিতে বধূকে শ্বাসরোধ করে ‘খুন’, চাঞ্চল্য নদিয়ায়]
জানা গিয়েছে, মৃত সুদর্শন দেবনাথ পেশায় কাঠমিস্ত্রী। বাড়ি হিলি থানার ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের রামজীবনপুর এলাকায়। দশ বছর আগে বিয়ে হয়েছিল তাঁর। আট বছরের একটি সন্তানও রয়েছে তাঁদের। তবে বিয়ের পর কারণে-অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। এরপরই গত ১৮ নভেম্বর নবান্নের দিন ফের স্ত্রীর সঙ্গে বচসা হয় সুদর্শনবাবুর। এরপরই রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে বারবার অনুরোধ করেছিলেন তিনি। শনিবার তিনি ফের স্ত্রীকে বাড়ি ফেরার জন্য কাকুতি মিনতি করেন। না এলে খারাপ পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন। অবশেষে রবিবার সকালে করে বসেন এই মর্মান্তিক কাজটি। সুদর্শনবাবুর মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ির পাশের ধান খেত থেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। তাঁরাই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
[সম্প্রীতির বাংলা: হিন্দু যুবতীর বিয়ের খরচ জোগালেন মুসলিম প্রতিবেশীরাই]
ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহের পাশ থেকে কীটনাশকের শিশিও উদ্ধার করেছে। কীটনাশক খেয়ে ওই ব্যাক্তি আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশ এবং স্থানীয়দের। অভিমানে এই আত্মহত্যার ঘটনা মনে হলেও পিছনে অন্য কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।
[নাবালিকা ধর্ষণে এবার মৃত্যুদণ্ডের নিদান মধ্যপ্রদেশে]
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য