Murshidabad

রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা

ওই এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয়রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১৫:২৫

options
link
রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা
প্রতীকী চিত্র

কল্যাণ চন্দ, বহরমপুর: রাজ্যে ফের পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ট্রাক ও সাইকেলের সংঘর্ষে নিহত হলেন সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার দাদপুর আমনবাগান এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। এর পরেই ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: ১৮ বছরেই ইউটিউব দেখে বোমা তৈরিতে দক্ষ! জয়নগরে ধৃত তরুণের বয়ানে তাজ্জব পুলিশ]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আশেম শেখ। বয়স আনুমানিক ৬০। রাস্তা পার করার সময় উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকটি ধাক্কা মারে তাঁকে। রক্তাক্ত অবস্থায় আশেমকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ঠিক মতোন ডিউটি করেন না। ডিউটিরত অবস্থায় অন্য জায়গায় বসে মোবাইলে ব্যস্ত থাকেন তাঁরা। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ এলে স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। বিক্ষোভের জেরে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

Advertisement

[আরও পড়ুন: ‘১০ কোটি মানুষকে অপমান’! হরভজনদের সেলিব্রেশনে তীব্র বিতর্ক, তোপের মুখে ভারতীয় দল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.