Cooch Behar

বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী যুবক, আত্মহত্যার চেষ্টা স্ত্রীরও! চাঞ্চল্য শীতলকুচিতে

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কার্তিক বর্মন। তিনি শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের বাঁশভাঙা এলাকায় বাসিন্দা। শনিবার সকালে কার্তিকের দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২০:২৪

options
link
বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী যুবক, আত্মহত্যার চেষ্টা স্ত্রীরও! চাঞ্চল্য শীতলকুচিতে
প্রতীকী ছবি।

স্ত্রীর সঙ্গে বিবাদ! সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি! আত্মঘাতী স্বামী। তা জানতে পেরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কার্তিক বর্মন। তিনি শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের বাঁশভাঙা এলাকায় বাসিন্দা। শনিবার সকালে বাড়ি থেকে কার্তিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সন্তানকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী শ্যামলী বর্মন। সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি দ্রুত শ্বশুরবাড়িতে ফিরে আসেন। স্বামীর ঝুলন্ত দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়িতে থাকা কীটনাশক পান করেন। প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন যুবক আত্মঘাতী হলেন? কার্তিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। শুক্রবার রাতেও তাঁদের মধ্যে ঝামেলা বাঁধে। তাতেই সকালে যুবকের স্ত্রী বাপের যান। তারপরই কার্তিক আত্মহত্যা করেন। মৃতের শ্বশুরের দাবি, সম্প্রতি পারিবারিক সম্পত্তি নিয়ে আত্মীয়দের মধ্যে আলোচনার সময় কার্তিক মানসিকভাবে আঘাত পান এবং সেই ঘটনার পর থেকেই তিনি অবসাদে ভুগছিলেন। যদিও এ কথা মানেননি মৃত যুবকের পরিবার। শীতলকুচির থানা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.