সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: দাম্পত্য কলহের জেরে প্রথমে স্ত্রীকে খুন করল স্বামী। পরে নিজেও আত্মঘাতী হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার রোমান্টিক মোড়ে। পুলিশের জানতে পেরেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। সম্ভবত সেই কারণেই স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি, অনুমান পুলিশের।
[‘চার আনা জ্ঞান নেই আপনাদের’, শুভব্রতর কথায় চিকিৎসকদের চক্ষু চড়কগাছ]
পুলিশ সূত্রে খবর, আত্মঘাতীর নাম অসীম ভট্টাচার্য। তার স্ত্রীর নাম শর্মিতা ভট্টাচার্য। দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত। প্রায় দশ বছর আগে বিয়ে হলেও কোনও সন্তান ছিল না ওই দম্পতির। তবে নিত্যসঙ্গী ছিল দাম্পত্য কলহ। স্বামী-স্ত্রীর মধ্যে এই ঝগড়ার খবর জানা ছিল অসীমের আত্মীয়দেরও। ছুটির দিন রবিবার সন্ধ্যায় সে কলহ চরমে ওঠে। সম্ভবত সেদিনই রাগের মাথায় স্ত্রীকে খুন করে অসীম। পরে অনুশোচনার বশে নিজেও আত্মহত্যা করে।
এদিন অসীমের সঙ্গে দেখা করতে আসে তার দিদি। তবে বারবার ডেকেও কারও সাড়া না পেয়ে তিনি চলে যান। ঘণ্টাখানেক পর ফের ফিরে এসে অসীমের নাম ধরে ডাকাডাকি করেন। তবে এবারও সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়। ঘুরপথে বাড়ির ভিতরে ঢুকে পড়েন। তখনই তাঁর নজরে আসে অসীমের মৃতদেহ। গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভেতরে ঝুলছে তার নিথর দেহ। আর এক দিকে, অসীমের স্ত্রী বিছানায় পড়ে রয়েছেন গলায় ফাঁস লাগানো অবস্থায়। সম্ভবত, স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যা করে অসীম। পরে নিজে গলায় ফাঁস লাগিয়ে ফ্যান থেকে ঝুলে পড়ে। একই ঘরে পাশাপাশি দু’টি মৃতদেহ পড়ে থাকতে দেখে আর মাথা ঠিক রাখতে পারেননি মৃতের দিদি। প্রবল চিৎকার জুড়ে দেন তিনি। ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় শিলিগুড়ি থানায়। পুলিশ এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে জোড়া মৃত্যুর আসল কারণ জানা যাবে।
[সম্প্রীতির বার্তা দিতে শহরের পথে বিদ্বজ্জনদের মিছিল, পায়ে পায়ে বামনেতারাও]
সর্বশেষ খবর
-
‘আজও তিনি আমার কাছে জীবন্ত, তাহলে কেন স্মৃতিচারণা?’ জন্ম শতবর্ষে উত্তম স্মরণে সাবিত্রী
-
অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
সিন্ধুচুক্তি নিয়ে নয়া কাঁদুনি! আন্তর্জাতিক আদালতের রায় দিল্লি খারিজ করতেই আলোচনায় বসতে চায় পাকিস্তান
-
তিনিই সর্বকালের শ্রেষ্ঠ! ‘জমা খরচের হিসাব’ দেখিয়ে গোট বিতর্কে ইতি টানলেন ‘অন্তর্মুখী’ মেসি
-
হোয়াটস অ্যাপ ডিপি ব্যবহার করে সাইবার প্রতারণার নয়া ফাঁদ, নিমেষে গায়েব লাখ লাখ টাকা