স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করা হল পূর্ণচন্দ্র মাঝি নামে এক ব্যক্তিকে৷ সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায়৷ অভিযোগ, সম্প্রতি সালিশি সভায় গ্রামের এক তরুণীকে উত্যক্ত করার বিরুদ্ধে নিদান দিয়েছিলেন মাঝবয়সি ওই ব্যক্তি৷ সেই জন্যই তাঁকে নৃশংসভাবে খুন হতে হয়েছে৷ ঘটনার জেরে মঙ্গলবার সকালে ৫ জনকে আটক করা হয়েছে৷ পলাতক মূল অভিযুক্ত রাহুল ঘোষ৷
মানুষকে বুথমুখী করে তুলে দেশের সেরা পুরুলিয়ার ‘ভোটেশ্বর’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের ঘোষপাড়ায় ক্লাবের প্রবীণ সদস্যের মেয়েকে এক যুবক ‘প্রেমিক’ হিসেবে দাবি করে উত্যক্ত করত৷ পাশাপাশি অভিযোগ রয়েছে, পাড়ার একটি ছেলেও ওই তরুণীকে উত্যক্ত করত৷ সোমবার সকালে অন্য পাড়ার ‘প্রেমিক’ ছেলেটি তরুণীর সঙ্গে দেখা করতে আসে৷ তাকে ধরে পাড়ার ক্লাবের জুনিয়র কয়েকজন সদস্য প্রবল মারধর করে৷ এই নিয়ে এদিন দুপুরে স্থানীয় নিবেদিতা স্কুলের সামনে দুই পক্ষের ছেলেদের মধ্যে গোলমাল হয়৷ বচসা থেকে হাতাহাতিও হয়৷ পূর্ণচন্দ্র মাঝি বিষয়টির নিষ্পত্তি করার জন্য সালিশি সভা ডাকেন৷ স্থানীয় চণ্ডীমন্ডপে সন্ধ্যাবেলায় সালিশি সভায় পাড়ার ক্লাবের জুনিয়রদের ডেকে ক্ষমা চাইতে বলা হয়৷ পাঁচিলে বসে আড্ডা মেরে কাউকে কটূক্তি ও উত্যক্ত করা যাবে না বলেও নিদান দেন পূর্ণচন্দ্র৷
রাজ্যে কাজ করতে গিয়ে কী পরিস্থিতিতে পড়তে হয় পুলিশকে?
অভিযোগ, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি গ্রামের যুবকদের কয়েকজন৷ সালিশি সভাতেই অসন্তোষ প্রকাশ করে এক পক্ষ৷ এর পরেই বাড়ি ফেরার পথে প্রহৃত হন পূর্ণচন্দ্র মাঝি৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে৷ তবে সালিশি সভার জেরেই এই খুন কি না, তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ৷ স্থানীয় কয়েকজনের তথ্যে মূল অভিযুক্ত হিসাবে পাড়ার যুবক রাহুল ঘোষের নাম উঠে এসেছে৷ রাহুলের বন্ধুদের আটক করে চলছে জিজ্ঞাসাবাদ৷
পরিবারের সদস্যদের প্রহারেই মৃ্ত্যু যুবকের
সর্বশেষ খবর
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!