সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাই যাই করেও চলতি মরশুমে বিদায় নিচ্ছে না শীত৷ ফাল্গুনেও শিরশিরানি ভাব৷ কখনও তাপমাত্রা কমছে ২ ডিগ্রি আবার কখনও ৫ ডিগ্রি৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে৷ আবহবিদদের দাবি, গত ১০ বছরের মধ্যে মার্চে সবচেয়ে কম তাপমাত্রা পেল কলকাতা-সহ গোটা রাজ্য৷
[লুটপাটে বাধা দেওয়ায় খুন? স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশা]
পুজো থেকেই মোটামুটি তাপমাত্রা কমতে শুরু করেছিল৷ মাঝে কখনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে৷ তবে তা দীর্ঘস্থায়ী নয়৷ ডিসেম্বর-জানুয়ারিতে বেশ দাপুটে ব্যাটিং করেছে শীত৷ সব মিলিয়ে চলতি বছরের শীত ভেঙেছে একের পর এক রেকর্ড৷ এবারই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে শীত৷ পারাপতনের নিরিখে বেশ কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে চলতি মরশুম৷ মার্চেও নতুন রেকর্ড গড়ল শীত৷ ডিসেম্বরে টানা শৈত্যপ্রবাহ। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরের পর পশ্চিমি ঝঞ্ঝার হাজিরার সুবাদে মার্চের শুরুতেও শিরশিরানির ছোঁয়া তিলোত্তমায়। সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করছে৷ যার ফলে ক্যালেন্ডার ফাল্গুন বললেও, তাপমাত্রার নিরিখে তা বোঝার কোনও উপায় নেই৷ আলমারিতে সোয়েটার বেশিদিন তুলে রাখার জো রইল না আমজনতার৷ পরিবর্তে আবারও আলমারি থেকে নামিয়ে আনতে হয়েছে হালকা চাদর কিংবা সোয়েটার৷ শুধু এ রাজ্যে নয় দিল্লি-সহ উত্তর ভারতে শীত এখনও স্বমেজাজে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এমন শীতের আমেজ এখনও বেশ কয়েকদিন জারি থাকবে৷
[স্বপ্নাদেশ পেয়ে ভাইয়ের মুণ্ডচ্ছেদ! থানায় আত্মসমর্পণ অভিযুক্তের]
পশ্চিমি ঝঞ্ঝার জেরে গত সোমবার থেকেই আকাশের মুখভার ছিল৷ মঙ্গলবার থেকে দু-তিনদিন অঝোর বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা রাজ্য৷ শুক্রবার থেকে সামান্য রোদের দেখা মিলেছে৷ আবহবিদদের দাবি, আবারও আগামী সপ্তাহে নাকি বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য৷ নেপথ্যে সেই পশ্চিমি ঝঞ্ঝার দাপট৷ বৃষ্টির হাত ধরেই ফাল্গুনে আপাতত শীতের আমেজ বজায় থাকবে বলেই আশা আবহবিদদের৷
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়