Howrah

হাওড়ার পিচ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় মুড়ল এলাকা

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৫, ১৩:৩২

options
link
হাওড়ার পিচ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় মুড়ল এলাকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে পিচ কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় মুড়ল হাওড়ার আলমপুর এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও  বাগে আসেনি লেলিহান শিখা। 

Advertisement

হাওড়ার আলমপুর এলাকার এই পিচ কারখানাটি বহু পুরনো। অন্য়ান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে সেখানে কাজ চলছিল। আমচকা ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এরপরই নজরে আসে কারখানার ভিতরের লেলিহান শিখা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানা ও দমকলে। প্রথমে ঘটনাস্থলে যায় একটি ইঞ্জিন। আগুন তীব্রতায় বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ চালাচ্ছে ৪ টি ইঞ্জিন। তবে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কী থেকে এই অগ্নিকাণ্ড? এই মুহূর্তে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব নয়। আগুন আয়ত্তে আসার পর তা স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে শট সার্কিটের তত্ত্ব উড়িয়ে দিতে পারছেন না দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা। কারখানার বড় অংকের ক্ষতির আশঙ্কা রয়েছে। 

Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.