Massive fire broke out in PHE department

দাউদাউ করে জ্বলছে বালুরঘাটের সরকারি দপ্তর, আতঙ্কে হুড়োহুড়ি আধিকারিকদের

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৩, ১৬:৩৬

options
link
দাউদাউ করে জ্বলছে বালুরঘাটের সরকারি দপ্তর, আতঙ্কে হুড়োহুড়ি আধিকারিকদের
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস টাইমে বালুরঘাটে সরকারি দপ্তরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আতঙ্কিত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।   

Advertisement

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ বালুরঘাটের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিকট শব্দ পান আধিকারিকরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। অফিস ছেড়ে বেরনোর চেষ্টা করেন সকলেই। সরকারি দপ্তরের দ্বিতলে কালো ধোঁয়া দেখা যায়। মুহূর্তে আগুন গোটা অফিসে ছড়িয়ে পড়ে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিস্ফোরক মজুতের অভিযোগ, বীরভূমে NIA’র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি]

খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে আগুন সামাল দিতে যা যথেষ্ট নয়। তাই পরে ঘটনাস্থলে দমকলের আরও একটি ইঞ্জিন পৌঁছয়। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন যাতে গোটা এলাকায় ছড়িয়ে আরও বড় বিপদ ডেকে আনতে না পারে তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে জেলাশাসক। 

Advertisement

[আরও পড়ুন: Sujay Krishna Bhadra: আদালতের নির্দেশ মেনে ‘কালীঘাটের কাকু’র চিকিৎসায় পদক্ষেপ, SSKM-এ ইডির আধিকারিকরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.