MeT predicts rain in seven districts of West Bengal in next 24 hours

Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাসে স্বস্তি, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার থেকে রাজ্যে তৈরি হবে অস্বস্তিকর আবহাওয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৩, ১০:১৫

options
link
Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাসে স্বস্তি, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

নিরুফা খাতুন: গরম বাড়বে। আগামী মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। তাপমাত্রার পারদ ফের ছুঁতে পারে চল্লিশ ডিগ্রি। তারই মাঝে স্বস্তির খবর। রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকাও।

Advertisement

রবিবার সকাল থেকে রোদের দেখা মিলেছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া। বুধবারের মধ্যে পারদ ছুঁতে পারে প্রায় ৩৯ ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকের সর্বশেষ জনমত সমীক্ষায় কঠিন লড়াইয়ের ইঙ্গিত, কে এগিয়ে?]

তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে হাওয়ার গতিপথ পরিবর্তন হবে। উত্তর-পশ্চিমে শুকনো বাতাস বেশি করে বইবে। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তিন জেলায় ক্রমশ বাড়বে তাপমাত্রা।

Advertisement

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার সকালে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা। বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় ‘মোকা’র ল্যান্ডফল বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূল। ভারতের মৌসম ভবন এখনও তার গতিপথ সুনিশ্চিত করেনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়বৃষ্টি শুরু হবে। ক্রমশ বাড়বে তার তীব্রতা। বুধ ও বৃহস্পতিবার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটারও হতে পারে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার সতর্কবার্তা জারি করেছে স্থানীয় প্রশাসন।

[আরও পড়ুন: এক ফ্রেমে দুই নোবেলজয়ী, হাতিয়ার তুলি-গান, ‘প্রতীচী’র সামনে সাংস্কৃতিক প্রতিবাদ বিশিষ্টদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন