সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাইরে বেরোলেই কড়া রোদ৷ সঙ্গে দরদরিয়ে ঘাম আর অস্বস্তি৷ রোজকার এই কষ্টের হাত থেকে একটু মুক্তি মিলতে পারে এবার৷ অন্তত সেরকমই সুখবর শোনাল হাওয়া অফিস৷
প্রাক বর্ষার বৃষ্টি নামতে চলেছে রাজ্যে৷ অপেক্ষা আর দু-তিন দিনের৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আপাতত থমকে রয়েছে কেরলে৷ তবে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মাঝে তৈরি হওয়া নিম্নচাপ আশার আলো দেখাচ্ছে৷ আগামী দু’দিন জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে৷ তারপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও এটাকে প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷

হাওয়া অফিসের ক্যালেন্ডার বলছে এ রাজ্যে বর্ষার মরসুম শুরু হবে ৯ থেকে ১০ই জুনের মধ্যে৷ তার আগে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো প্রাক বর্ষার বৃষ্টিই সম্বল আপাতত৷ এই গরম থেকেও মিলবে কিছুটা ছুটি, কারণ আবহাওয়াবিদরা বলছেন এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামতে পারে৷ তবে আর্দ্রতা কমার কোনও সম্ভাবনা নেই৷ তাই প্যাচপ্যাচে ঘামের অস্বস্তি থেকে রেহাই মিলছে না এখনই৷ সোমবারও বিভিন্ন জেলায় বৃষ্টি নেমেছে৷ যদিও সে সুখে বঞ্চিত থেকেছে কলকাতা৷ তবে বৃষ্টির জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না শহরবাসীকে৷ এমনিতে বুধবার পর্যন্ত অংশত মেঘলা আকাশই থাকছে৷ বৃহস্পতিবার থেকেই দেখা মিলবে বৃষ্টির৷
সর্বশেষ খবর
-
এবার ট্রাফিক চালান বকেয়া রাখলে কাটা হবে বাড়ির বিদ্যুৎ! কঠোর পদক্ষেপের ভাবনা শীর্ষ আদালতে
-
যৌনাঙ্গ কাটা, ঘরে উদ্ধার রক্তমাখা গ্রাইন্ডার! প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর