নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে

গোটা ঘটনায় কিশোরীর পরিবারে শোকের ছায়া নেমেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০১৭, ১৩:১৫

options
link
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে

পলাশ পাত্র, তেহট্ট: ফের ধর্ষণের শিকার হল এক স্কুল পড়ুয়া। তাও আবার নিজের নাবালক সহপাঠীর বিরুদ্ধেই উঠল অভিযোগ। তেহট্টর ছিটকা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক কপিল হালদার নামের একাদশ শ্রেণীর ওই ছাত্র। নির্যাতিতা ও কপিল দুজনেরই বাড়ি ছিটকাতে বলে জানা গিয়েছে। মোবারকপুর হাইস্কুলে একসঙ্গেই পড়ত তারা। বছর চোদ্দর ধর্ষিতা অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ছাত্রের বয়স সতেরো। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত বুধবার সন্ধ্যায় কিশোরী টিউশনে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল। অভিযোগ, কপিল তাকে চোখে চোখে রাখে. এবং সুযোগ বুঝে সেই সময়ই কিশোরীকে মাঠে নিয়ে যায়। সেখানেই অন্ধকারের মধ্যে তাকে ধর্ষণ করা হয়।

Advertisement

(বসন্তোৎসবের অনুষ্ঠানে লাগাম টানল বিশ্বভারতী)

গোটা ঘটনার কথা মাকে জানায় নাবালিকা। বৃ্হস্পতিবার কপিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। কিশোরীকে ধর্ষণ করার মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। গোটা ঘটনায় কিশোরীর পরিবারে শোকের ছায়া নেমেছে।

Advertisement

(দার্জিলিংয়ের স্কুলে ভর্তি হতে এসে মৃত ব্যাংককের কিশোর)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.