শাহজাদ হোসেন, ফরাক্কা: বাংলাকে করিডর করে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে মোবাইল পাচারের ছক! ফরাক্কা জিআরপির হাতে গ্রেপ্তার ২। ১৪৭টি মোবাইল উদ্ধার করে করেছে তদন্তকারীরা। কী কারণে মোবাইলগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল? এই চক্রের পিছনে কোনও নাশকতা ছক আছে কি না, আর কে জড়িত সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম দাউদ ইব্রাহিম। বয়স ২৪ বছর ও তহিরুপ শেখ। বয়স ২৫ বছর। তারা মালদহের বাংলাদেশ সীমান্ত এলাকা কালিয়াচকের বাসিন্দা। ফরাক্কা জিআরপি সূত্রে জানা গিয়েছে, এই দুই যুবক উত্তরপ্রদেশ থেকে আপ ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ধরে ফরাক্কায় নামে। নিউ ফরাক্কা স্টেশনে ১ নম্বর প্লাটফর্মে নেমে কালিয়াচক উদ্দেশ্যে যাওয়ার আগেই তাঁদের আটক করে জিআরপি।
গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় জিআরপি। তাদের দু’টো ব্যাগ থেকে ১৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এতগুলো ফোন কোথা থেকে এল? তার সঠিক উত্তর দিতে পারেনি তারা। তারপরই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ, রবিবার তাদের ৭দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে আদালতে পেশ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে হেরেও অলিম্পিকের টিকিট স্মৃতিদের, এখনও অনিশ্চিত শ্রেয়সরা, কী মাপকাঠি জানাল আইসিসি?
-
‘ইটালীয় মানসিকতার কোনও…’, সোনিয়াকে খোঁচা বিজেপির, পালটা জবাব কংগ্রেসের
-
এবার সব্যসাচীর বিরুদ্ধে তদন্তে ইডি! ‘বান্ধবী’র বাড়ি থেকে সোনা উদ্ধারের পর মামলার নথি সংগ্রহ
-
দ্রাবিড়ভূমই পাখির চোখ, তেলেঙ্গানায় পদ্ম ফোটাতে হারদরাবাদ পুরভোটে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?