সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার, উত্তরপ্রদেশ, কেরল ও ছত্তিশগড়ের পর এবার কেন্দ্রর স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের নিজস্ব লোগো। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের বিশেষ প্রতীকে সিলমোহর দেয়। পশ্চিমবঙ্গের লোগোয় অনুমোদন দেয় মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে দেশের চার রাজ্য নিজস্ব প্রতীকের অনুমোদন পেয়েছিল। সেই চার রাজ্যের সঙ্গে একাসনে এবার বাংলাও। অশোকস্তম্ভের ছাড়াও এই পৃথক লোগো ব্যবহার করা যাবে সরকারি বিষয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই লোগোর ডিজাইন। তিনি নিজেই এঁকেছেন এই লোগো। সেই ডিজাইনেই সিলমোহর দেয় কেন্দ্র। জানা গিয়েছে, আগামী শুক্রবার আনুষ্ঠানিক প্রকাশ হবে এই লোগোর।
[তিন তালাক বিল ত্রুটিপূর্ণ-বিভ্রান্তিকর, বিজেপিকে তুলোধোনা মমতার]
প্রসঙ্গত, এই লোগো কেন্দ্রর কাছে পাঠানোর আগে গত মে মাসে শিল্পী যোগেন চৌধুরির নেতৃত্বাধীন রিভিউ কমিটিতে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞদের অনুমোদন পাওয়ার পরই কেন্দ্রর কাছে পাঠানো হয় লোগোর ডিজাইন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোগোকে স্বীকৃতি দেয়। এবার অন্যান্য রাজ্যর মতো বাংলাও অশোকস্তম্ভ ছাড়া এই প্রতীক ব্যবহার করতে পারবে প্রশাসনিক কর্মসূচিতে। শুক্রবার আনুষ্ঠানিক প্রকাশ লোগো ব্যবহার শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে, এদিনই বীরভূমে জঙ্গলমহল উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী।
ফাইল চিত্র
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার