সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার নতুন স্ট্রেন ওমিক্রন (Omicron) ঘুম উড়িয়েছে দেশবাসীর। এরই মাঝে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ। ১৭৭ দিন পর এই একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে হাজারের বেশি। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ১,০৮৯ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস।
[আরও পড়ুন: একবছরে কাঁকড়া খেয়ে মৃত চার পর্যটক, দিঘার হোটেলে হানা খাদ্যদপ্তরের আধিকারিকদের]
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৯ জন। চতুর্থ স্থানে দক্ষিন ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৩২, ৯০৬।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে হাওড়া ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন করে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭৪৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮০৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৫, ৮৩৪। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.৮৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
[আরও পড়ুন: জমি সংক্রান্ত সমস্যা থেকে সবুজ সাথীর সাইকেল, প্রশাসনিক বৈঠকে ৭ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?
-
নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, পাহাড়ে ফের ভারী বৃষ্টির সর্তকতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
-
এড়িয়েছিলেন প্রথম তলব! ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় ডেরেক, আজই হাজিরা দেবেন সুমিতও
-
‘ককরোচ’ আন্দোলনের পর প্রথমবার, জেন জির ‘মন কি বাত’ শুনতে কলেজ ক্যাম্পাসে মোদি
-
‘দিল্লি বিস্ফোরণে আপনার টাকা’, ৭ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রবীণ দম্পতি, ৩০ লাখ লুট