সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ৷ দিল্লিতে লিটার প্রতি চার টাকা করে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম৷ ৫০০ গ্রাম দুধের দাম বেড়ে দাঁড়াল ২২ টাকা৷
[উত্তুরে হাওয়ার জের, ফের নামতে পারে পারদ]
সবজি থেকে মাছ সব কিছুরই দাম আকাশছোঁয়া৷ বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে গৃহস্থদের৷ গ্যাসের দাম নিয়ে বহুবার সরব হয়েছেন মধ্যবিত্তরা৷ তবে চলতি বছরের শুরুতেই যদিও ভরতুকি এবং ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার৷ তাতে কিছুটা হলেও সংসার খরচ কমেছে আমজনতার৷ কিন্তু আবারও বাড়তে চলেছে মধ্যবিত্তের সংসারের খরচ৷ কারণ, দিল্লিতে বাড়তে চলেছে মাদার ডেয়ারির দাম৷ প্রতি লিটার প্রতি চার টাকা করে বাড়ছে মাদার ডেয়ারির দাম৷ এতদিন ৫০০ গ্রাম মাদার ডেয়ারির দাম ছিল ২০ টাকা৷ এবার থেকে ৫০০ গ্রাম মাদার ডেয়ারি কিনতে আমজনতাকে খরচ করতে হবে ২২ টাকা৷
[জনসংযোগে জোর, আদিবাসী মেলায় নাচ সাংসদ-বিডিওর]
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ভরতুকির জেরে এতদিন মাত্র ২০ টাকা খরচ করেই ৫০০ গ্রাম মাদার ডেয়ারি কিনতে পারতেন গৃহস্থরা৷ কিন্তু ক্রমশই বাড়ছে মাদার ডেয়ারির চাহিদা৷ সেই চাহিদার সঙ্গে জোগানের পাল্লা দিতে গিয়েই ভরতুকি দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই বাধ্য হয়েই দিল্লিতে মাদার ডেয়ারির দুধের দাম বাড়ানো হচ্ছে৷ তবে ডবল টোনড দুধের ক্ষেত্রে দাম বাড়ানো হচ্ছে না৷ কলকাতায় এই বর্ধিত দাম কার্যকর হবে না বলেই জানিয়েছে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর৷ নয়া সিদ্ধান্তে বেজায় বিরক্ত সাধারণ মানুষ৷ একের পর এক জিনিসের মূল্যবৃদ্ধির ঘটনায় বিব্রত আমজনতা৷
সর্বশেষ খবর
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?
-
স্বদেশি আন্দোলনের সাক্ষ্য, গান্ধীঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের
-
ম্যাচের সময় প্রেমিকার সঙ্গে ফোনে বুঁদ! লক্ষ টাকা জরিমানা গুনলেন ভারতীয় ক্রিকেটার
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও