Murshidabad

নির্বাচনের আগে বিপুল মাদক উদ্ধার রাজ্যে, গ্রেপ্তার ৪, চাঞ্চল্য সাগরদিঘিতে

আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৬, ১৪:০৫

options
link
নির্বাচনের আগে বিপুল মাদক উদ্ধার রাজ্যে, গ্রেপ্তার ৪, চাঞ্চল্য সাগরদিঘিতে
নিজস্ব ছবি

সাহজাদ হোসেন, ফারাক্কা: নির্বাচনের ঠিক আগে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। এই ঘটনায় কাবিলপুরে গ্রেপ্তার চারজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, সাগরদিঘি থানার কাবিলপুরের কয়েলপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায় বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, কাবিলপুর কয়েলপাড়া এলাকায় অবস্থিত লালগোলা থানার বাসিন্দা ইব্রাহিম শেখ। অভিযোগ, তাঁর বোনের বাড়ির ছাদের উপর অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। সেখান থেকে প্রায় তিন কেজি পরিশুদ্ধ হেরোইন পাউডার এবং দুই কেজি ২০০ গ্রাম অপরিশুদ্ধ হেরোইন পাউডার উদ্ধার করা হয়।

Advertisement

তদন্তে পুলিশ জানতে পেরেছে, লালগোলার বাসিন্দা ইব্রাহিম শেখ তার বোনের বাড়িটিকে দীর্ঘদিন ধরে মাদক মজুদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিল। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান করছে পুলিশ। এই ঘটনায় কাবিলপুরের বাসিন্দা রকিবুল শেখ, তার স্ত্রী মোমিনা বিবি ও হাসিনা বিবি-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কাউকে গ্রেপ্তার হতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.