ঝিল থেকে ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কল্যাণীতে

তিনদিন ধরে নিখোঁজ ছিলেন গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ওই কর্মী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৮, ২১:০৬

options
link
ঝিল থেকে ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কল্যাণীতে
ছবি: প্রতীকী

বিপ্লব দত্ত, কল্যাণী:  ঝিল থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ায়। ঘটনাস্থল কল্যাণীর গয়েশপুর এলাকার গোকুলপুরের বেদীভবন লাগোয়া ঝিল। সকালেই ঝিলের জলে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই কল্যাণী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃতের পরিচয় জানা গিয়েছে। মৃতের নাম বাবলু বাসফোঁড় (৪৫)। মৃত ব্যক্তি পেশায় স্থানীয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী। কী কারণে বাবলুবাবু হাসপাতাল থেকে এতদূরে গয়েশপুরে এসেছিলেন স্পষ্ট নয়। দেহটি উদ্ধারের পর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে খবর।

Advertisement

[নিখরচায় পড়াশোনার লোভ দেখিয়ে নাবালককে পাচারের অভিযোগ মন্তেশ্বরে]

জানা গিয়েছে, গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন বাবলু বাসফোঁড়। রবিবার সকালেই গোকুলপুরে বাসিন্দারা ঝিলে তাঁর দেহ ভাসতে দেখেন। তখন কেউই মৃত ব্যক্তির পরিচয় জানতেন না। পুলিশ এলে শুরু হয় খোঁজখবর। পরে জানা যায়, গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী ওই ব্যক্তি। বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ায়। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কেউ ধাক্কা দিয়েও ফেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিংবা মদ্যপ অবস্থায় থাকার দরুণ টাল সামলাতে না পেরে পড়েও যেতে পারেন ওই ব্যক্তি। তবে সবটাই অনুমান। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত কারণ জানা যাবে। যদিও মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলেনি গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত ব্যক্তির পরিবারের তরফেও কোনও অভিযোগ দায়ের হয়নি। এদিকে গোকুলপুরের ঝিল থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিরোধীরা, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে]

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.