নৌকোয় ওঠার সময় আচমকাই পা থেকে জুতো খুলে পড়ে গিয়েছিল জলে। তুলতে যাওয়াই কাল! গঙ্গায় তলিয়ে মৃত্যু হল সবজি বিক্রেতার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের মহেশগঞ্জের বিপ্রনগর মণ্ডলপাড়া এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটা নিছক দুর্ঘটনা। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃতের নাম রবি মণ্ডল। নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিপ্রনগর মণ্ডলপাড়ার বাসিন্দা ওই যুবক। পেশায় সবজির দোকানের কর্মচারী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টা বেজে ১৫ মিনিট নাগাদ তারানপুর থেকে মহেশগঞ্জের দিকে যাওয়ার জন্য নৌকোয় ওঠেন রবি। নৌকো ছাড়ার সময় তাঁর জুতো গঙ্গায় পড়ে যায়। সেই জুতো তুলতে গিয়ে রবিও গঙ্গায় পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি। এরপরই স্থানীয়রাই শুরু করে তল্লাশি। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিকেও।
আনুমানিক দুপুর ৩টা বেজে ৩৫ মিনিট নাগাদ জল থেকে তাঁকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে রবির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবি অবিবাহিত ছিলেন। তাঁর মা-বাবা কেউই জীবিত নেই। দাদা ও বউদি অন্যত্র থাকেন। একটি সবজির দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন রবি। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় রবি মদ্যপ অবস্থায় ছিলেন। জুতো তুলতে গিয়ে অসাবধানতাবশত জলে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন