সঞ্জিত ঘোষ, নদিয়া: নিত্য অশান্তির জের। রাগে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার বীরনগরে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছ, মৃতার নাম বেবি সাহা। স্বামী প্রাণকৃষ্ণ সাহার সঙ্গে নদিয়ার বীরনগরের বাড়িতে থাকতেন তিনি। প্রতিবেশী সূত্রে খবর, ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিনও তার অন্যথা হয়নি। সাহা বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তবে পরিণতি এতটা ভয়ংকর হবে তা ভাবেননি কেউ। আচমকা বেবির আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রানাঘাট হাসপাতালে রেফার করে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, এদিন অশান্তির মাঝেই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপায় প্রাণকৃষ্ণ। তারপর পরিস্থিতি বেগতিক বুঝে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ফেলে রেখে চম্পট দেয় সে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও হদিশ মেলেনি প্রাণকৃষ্ণের। তার খোঁজে চলছে তল্লাশি। এদিকে বেবির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১