বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের অভিযোগ৷ নদিয়ার ফকিরডাঙ্গা ঘোলাপাড়ার বাহিরচড়া এলাকার ঘটনা। ঘটনার প্রায় মাসখানেক পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ৷ ধৃতকে ১৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর বিশেষ আদালতের বিচারক৷
[প্রকল্পে বরাদ্দ অর্থের মালিকানা ঘিরে বিতর্ক, বাবুলের তোপের মুখে মলয় ঘটক]
গত ২৯ জুন সন্ধেয় শৌচালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ওই নাবালিকা৷ অভিযোগ, সেই সময় কিশোরীকে জাপটে ধরে ওই যুবক৷ মুখ চেপে তাকে নিয়ে যাওয়া হয় পাশের ফাঁকা বাড়িতে৷ সেখানেই ধর্ষণ করা হয় তাকে৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি৷ এরই মধ্যে নাবালিকার চিৎকার শুনতে পায় তার বাবা৷ চেঁচামেচি শুনেই পাশের ওই ফাঁকা বাড়িতে পৌঁছান তিনি৷ মেয়ের ধর্ষণে বাধা দিতে যান বাবা৷ ওই যুবক তখন কিশোরীর বাবার উপর হামলা চালায়৷ তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক আনজার আলি৷ ইতিমধ্যেই প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হয়ে যান৷ রক্তাক্ত অবস্থায় কিশোরী ও কিশোরীর বাবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়৷ দুজনকেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানে প্রায় সপ্তাহখানেক ধরে চিকিৎসা চলে দু’জনের৷ আপাতত সুস্থ রয়েছে ওই নাবালিকা ও তাঁর বাবা৷ নাবালিকা শারীরিকভাবে সুস্থ হলেও, আতঙ্ক গ্রাস করে রেখেছে তাকে৷
[চিকিৎসকদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, ক্ষোভপ্রকাশ স্বাস্থ্য আধিকারিকের]
এদিকে, ঘটনা জানাজানি হতেই বাহিরচড়া এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত আনজার আলি৷ তার বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ৷ মাসখানেক ধরে আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা৷ বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত আনজার৷ শুক্রবার ধৃত যুবককে কৃষ্ণনগর বিশেষ আদালতে তোলা হয়৷ ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ পুলিশের দাবি, জেরায় ওই নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের কথা স্বীকার করেছে সে৷
সর্বশেষ খবর
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?
-
বসিরহাটে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির, শুরু প্রস্তুতিও
-
শেষ মুহূর্তে গোল বাতিলে ঝুলে ইরানের ভাগ্য, নকআউটে মিশর-বেলজিয়াম, শেষ ৩২-এ আর কারা?