TMC Former MLA Arrested

তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসায় নাম! গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাঁকে পাকড়াও করা হয়।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১২:৫৯

options
link
তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসায় নাম! গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক
নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে

ফের গ্রেপ্তার রাজ্যের আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC Former MLA Arrested)। ধৃত নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাঁকে পাকড়াও করা হয়। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। প্রাক্তন বিধায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং।

Advertisement

সনৎ দে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ ছিল। এছাড়া একাধিক এলাকায় জমি দখলের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০২১ সালের বিধানসভার নির্বাচন পরবর্তী সময়ে ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তাঁর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সরকারের পালাবদলের পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।

গত ২০২৪ সালে উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী হন সনৎ দে। তবে তার আগে থেকে এলাকার ‘ত্রাস’ হিসাবে পরিচিত ছিলেন তিনি। সনৎ দে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ ছিল। এছাড়া একাধিক এলাকায় জমি দখলের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০২১ সালের বিধানসভার নির্বাচন পরবর্তী সময়ে ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তাঁর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সরকারের পালাবদলের পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে গত জুন মাসে জনরোষের শিকার হন প্রাক্তন বিধায়ক। নৈহাটির বিজয়নগরে বাড়ি সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয় খুলতে গিয়ে ডিম হামলার শিকার হন। ‘চোর, চোর’ স্লোগানও দেওয়া হয় তাঁকে লক্ষ্য করে। ক্ষোভের বহিঃপ্রকাশের পর আরও নানা অভিযোগ পেতে থাকে পুলিশ। ওই অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ দত্তপুকুর থেকে তাঁকে গ্রেপ্তার করে। শনিবার বারাকপুর আদালতে তোলা হবে সনৎ দে-কে। প্রাক্তন তৃণমূল বিধায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, “ওকে কোমরে দড়ি বেঁধে ঘোরালে হবে না। তার চেয়ে কড়া শাস্তি দিতে হবে। যা অত্যাচার করেছে, নৈহাটির মানুষ ক্ষমা করবে না।” 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.