টাকা ফেরতের ছবি নারদ স্টিং ফুটেজে নেই, দাবি কাকলির

রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তৃণমূল সাংসদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৭, ০৭:১৩

options
link
টাকা ফেরতের ছবি নারদ স্টিং ফুটেজে নেই, দাবি কাকলির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের দেওয়া টাকা তিনি ফিরিয়ে দিয়েছিলেন।  কিন্তু প্যাকট ফেরত দেওয়ার সেই ছবি স্টিং অপারেশনের ফুটেজে নেই।  এমনটাই দাবি তুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

Advertisement

মন্ত্রী হওয়ার বাসনায় ৫০ লক্ষ টাকার পুজো বিধায়কের, তারপর… ]

Advertisement

নারদ তদন্তের জাল গোটাচ্ছেন সিবিআই গোয়েন্দারা।  ডাক পড়ছে শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রীদের।  কিন্তু এখনও পর্যন্ত কেউই এরকম চাঞ্চল্যকর দাবি তোলেননি।  এর আগে জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল সাংসদ সুলতান আহমেদ স্বীকার করে নিয়েছিলেন যে, ক্লাবের প্রয়োজনে টাকা নিয়েছেন।  কোনও কোনও নেতা মন্ত্রী অবশ্য কিছুটা সময় চেয়ে নিয়ে হাজিরা এড়িয়েছেন।  এর মধ্যেই ডাক পড়ে কাকলি ঘোষ দস্তিদারের।  সিবিআই সূত্রে খবর, সাংসদ সাফ জানাচ্ছেন তিনি ম্যাথু স্যামুয়েলের দেওয়া টাকার প্যাকেট ফিরিয়ে দিয়েছিলেন।  সেই অংশ ফুটেজে দেখা যাচ্ছে না।  ফুটেজের সত্যতা এর আগে পরীক্ষা করা হয়েছে।  কিন্তু তা কতটুকু দেখানো হয়েছে, সে প্রশ্ন এতদিন উহ্য ছিল।  এবার তা নিয়েই পরোক্ষে প্রশ্ন তুলে দিলেন কাকলি।  পাশাপাশি তাঁর দাবি, টাকা নেননি।  রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি বারাসতের সাংসদের।

Advertisement

গরুপাচার বন্ধ হওয়াই কি বসিরহাটে অশান্তির মূল কারণ? ]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.