বঙ্গে পালাবদল
Jhargram Jhalmuri Seller

তাঁর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, ঝাড়গ্রামের সেই বিক্রমকেই পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি!

ভোটের প্রচারে সভার পর ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন। এবার সেই ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকি দেওয়া হল! পাকিস্তান ও বাংলাদেশ থেকে মেসেজ ও হোয়াটসঅ্যাপে ধারাবাহিকভাবে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৯:১৫

options
link
তাঁর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, ঝাড়গ্রামের সেই বিক্রমকেই পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি!
তাঁর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী।

ভোটের প্রচারে সভার পর ঝাড়গ্রামে (Jhargram) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন। এবার সেই ঝালমুড়ি বিক্রেতাকে (Jhalmuri Seller) খুনের হুমকি দেওয়া হল! পাকিস্তান ও বাংলাদেশ থেকে মেসেজ ও হোয়াটসঅ্যাপে ধারাবাহিকভাবে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঝাড়গ্রাম থানায় ইতিমধ্যেই তিনি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজনৈতিক কারণেই কি এই হুমকি দেওয়া হয়েছে? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

বাংলায় প্রথম দফার প্রচারে গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর কনভয়ে যাওয়ার পথে গাড়ি থেকে নেমেছিলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড়ের বাসিন্দা বিক্রমকুমার সাউয়ের দোকানে পৌঁছে যান। সেখান থেকে তিনি ঝালমুড়ি খেয়েছিলেন। প্রধানমন্ত্রীকে সামনে দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন বিক্রম। ওই ঘটনা প্রবলভাবে সাড়া ফেলেছিল। বঙ্গ ভোটের সংস্কৃতিতে এই ঝালমুড়ি খাওয়ার ঘটনা সাড়া ফেলেছিল। বিপুল ভোটে জঙ্গলমহলে জিতেছে বিজেপি। ঝাড়গ্রামে উড়েছে গেরুয়াঝড়। বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার গঠন করেছে। 

Advertisement

জানা গিয়েছে, বিক্রমকুমার সাউকে মোবাইলে হোয়াটসঅ্যাপ, মেসেজে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। ভিডিওকলে অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে! পাকিস্তান ও বাংলাদেশ থেকে একাধিকবার ওই হুমকি এসেছে বলে অভিযোগ।

এবার সেই ঝালমুড়ি বিক্রতাকেই খুনের হুমকি দেওয়া হয়েছে! জানা গিয়েছে, বিক্রমকুমার সাউকে মোবাইলে হোয়াটসঅ্যাপ, মেসেজে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। ভিডিওকলে অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে! পাকিস্তান ও বাংলাদেশ থেকে একাধিকবার ওই হুমকি এসেছে বলে অভিযোগ। এরপর থেকেই পরিবার নিয়ে আতঙ্কে ভুগছেন ওই দোকানি। দোকান বন্ধ করে আত্মগোপন করেছেন বলেও খবর। শেষপর্যন্ত ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা ঘটনার তদন্ত শুরু করেছে। যেসব নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সেগুলিও ট্রেস করা হচ্ছে বলে খবর। ওই ঝালমুড়ি বিক্রেতা ও তাঁর পরিবারের নিরাপত্তায় পুলিশি মোতায়েন হয়েছে বলে প্রাথমিক খবর। ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে এলাকায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.