Abhishek Banerjee

ডেবরা থানায় প্রতারণার অভিযোগ, আরও বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

নতুন অভিযোগে নাম রয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরারও। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৪:৩০

options
link
ডেবরা থানায় প্রতারণার অভিযোগ, আরও বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

ডেবরা থানায় দায়ের নতুন অভিযোগ। প্রতারণা, জালিয়াতির অভিযোগে আরও বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। নতুন অভিযোগে নাম রয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরারও। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারি পরোয়ানা, লুক আউট নোটিস জারি করা হয়েছে। এ দিকে আগাম জামিনের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সেই মামলার এখনও শুনানি হয়নি।

Advertisement

শালবনি থানায় জমি দুর্নীতির মামলা দায়ের হয়। গ্রেপ্তার হন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম। এবার খড়গপুর মহকুমার অর্ন্তগত ডেবরা থানায় নতুন অভিযোগ দায়ের হয়েছে। নতুন অভিযোগ রয়েছে প্রতারণা, জালিয়াতির মতো মারাত্মক অভিযোগ।

Advertisement

উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিতের নামে। সে সবের তদন্তে নেমে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি থানার পুলিশ তাঁর খোঁজ শুরু করলেই বেপাত্তা হয়ে যান তিনি। পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও লুক আউট নোটিস জারি করা মাত্র  কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানান। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হলে অবশ্য তিনি খারিজ করে দেন। তারপর ফের এ দিন জয় সেনগুপ্তর দৃষ্টি আর্কষণ করা হয়েছে। এবার ডেবরা থানায় নতুন অভিযোগ দায়ের করা হল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.