সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বাবাকে বলা হত সদ্যোজাত মৃত৷ তারপর বিস্কুটের বাক্সে করে সেই শিশু পাচার হয়ে যেত ভিনরাজ্যে৷ এভাবেই বাদুড়িয়ায় রমরমিয়ে চলছিল শিশুপাচার চক্র৷ গোপনে সে খবর পেয়ে তদন্তে নেমেছিল সিআইডি৷ পুলিশ ও সিআইডি যৌথ অভিযানে নার্সিংহোমের মালিক সহ গ্রেফতার করা হল ৮ জনকে৷
বেশ কয়েকদিন ধরেই বাদুড়িয়ায় বাগজোলা এলাকার এক নার্সিংহোমে আসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ৷ স্থানীয়রা এ নিয়ে নালিশও করেছিলেন৷ মধুচক্র বসানো থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ ছিলই ওই নার্সিংহোমের বিরুদ্ধে৷ সে খবর পেয়েই গোপনে তদন্তে নামে সিআইডি৷ হদিশ পাওয়া যায় এই শিশুপাচার চক্রের৷ জানা যাচ্ছে, নার্সিংহোমে থেকে সদ্যোজাতকে বিস্কুটের বাক্সে করে পাচার করা হত এক ক্লিনিকে৷ চক্রে যোগ ছিল এক এনজিওর-ও৷ মূলত এই সংস্থাটিকে মাধ্যম করেই সদ্যোজাতদের পাচার করা হত ভিনরাজ্যেও৷ পুরুষ শিশুসন্তানের ক্ষেত্রে দাম উঠত দুই লক্ষ টাকা৷ কন্যাসন্তানের জন্য দাম উঠত এক লক্ষ টাকা৷ সাধারণত মা-বাবাকে বলা হত সদ্যোজাত শিশুসন্তানটি মৃত৷ মৃত সন্তানের শব আর তাঁদের হাতে তুলে দেওয়া হত না৷ বদলে জীবিত সন্তান পাচার করে দেওয়া হত৷ তদন্তে নেমে ওই নার্সিংহোমের মালিক-সহ সাতজনকে গ্রেফতার করল গোয়েন্দারা৷ সেইসঙ্গে ৩ বাচ্চাকেও উদ্ধার করা হয়৷
সর্বশেষ খবর
-
ভোটের হারের নিরিখে ওয়ার্ড পুনর্বিন্যাস হতে পারে না! পুর কমিশনারকে চিঠি সিপিএমের
-
কতটা বিপদজ্জনক সিকিমের হিমবাহ হ্রদগুলি? তালিকা তৈরি করতে নেওয়া হচ্ছে ইসরোর সাহায্য
-
এবার মঙ্গোলিয়াও মুগ্ধ হবে উত্তম ম্যাজিকে! শতবর্ষে বিশ্বজয়ী বাঙালির মহানায়ক
-
জন্মদিনে রণবীরকে কোলে বসিয়ে আদরে ভরালেন আলিয়া, ডেটিং থেকে বেডরুমের গোপন কড়চা ফাঁস কাপুরবধূর
-
‘তৃণমূলের হাতে কমরেডদের রক্তের দাগ’, মমতার সঙ্গে সমঝোতার সম্ভাবনা ওড়ালেন মীনাক্ষী?