ধীমান রায়: কাটোয়ার গঙ্গা নদীর অদূরেই দাঁইহাটের সিদ্ধেশ্বরী মাতার মন্দির৷ সিদ্ধেশ্বরী মাতার পুজোয় কিন্তু ব্রাত্য গঙ্গাজল৷ তার পরিবর্তে কারণবারি দিয়েই সিদ্ধেশ্বরী অর্থাৎ দক্ষিণাকালীর পুজো হয়ে আসছে৷ এটাই ৩৫০ বছরের রীতি।
চারদিনের এই কালীপুজো ঘিরে মেতে থাকেন এলাকাবাসী৷ সিদ্ধেশ্বরী মাতার মাহাত্ম্যের কথা দূরদূরান্তের গ্রামেও প্রচারিত৷ আর তারই আকর্ষণে দূরদূরান্তের ভক্তরাও ভিড় জমান দাঁইহাটের বেড়া এলাকায় প্রাচীন এই সিদ্ধেশ্বরী মাতার পুজোয়৷ স্থানীয়রা জানান, রামানন্দ নামে এক সাধক এই দক্ষিণাকালীর প্রতিষ্ঠা করেন৷ ওই সাধকের বাড়ি ছিল নদিয়া জেলার মাটিয়ারিতে৷ গঙ্গা নদীর ওপারে মাটিয়ারি অবস্থিত৷

রামানন্দ সাধনার জন্য নিরিবিলি জায়গা হিসাবে বেড়া গ্রামকেই তখন বেছে নিয়েছিলেন৷ রোজ গঙ্গা পার হয়ে তিনি সাধনা করতে আসতেন বেড়া গ্রামে৷ প্রতিষ্ঠা করেন পঞ্চমুণ্ডির আসন৷ দেবীকে ওই আসনে প্রতিষ্ঠিত করে সাধনায় মগ্ন হয়ে থাকতেন রামানন্দ৷ পরবর্তীকালে বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজো চালিয়ে আসছেন৷
কার্তিকী অমাবস্যায় পুজো হয় সিদ্ধেশ্বরী মাতার৷ তৃতীয়ার দিন বিসর্জন হয়৷ নিয়ম আছে, সিদ্ধেশ্বরীদেবীর পুজোয় জলের পরিবর্তে কারণবারি ব্যবহৃত হয়৷ দেবীকে ইলিশ, মাগুর ও পোনা এই তিন মাছের পদ রান্না করে ভোগ দিতে হয়৷ ন’পোয়া চাল ভাজা দিতে হয়৷ তবে সিদ্ধেশ্বরী মাতার পুজোয় ঘট বিসর্জন হয়, প্রতিমা নয়।৷ স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের কাছে সিদ্ধেশ্বরী মাতা বড় জাগ্রতা দেবী৷ অনেকেই মানত করেন এখানে৷ মনোবাসনা পূর্ণ হলে পরের বছর পুজো দেন৷ পারিবারিক পুজো নামেই৷ আসলে সবার পরশে সমৃদ্ধ সিদ্ধেশ্বরী মাতার মন্দির৷
সর্বশেষ খবর
-
সিনে অ্যাসোসিয়েশনের নথি চুরির অভিযোগ, পুনম-পদ্মিনীর বিরুদ্ধে বিস্ফোরক কুনিকা সদানন্দ
-
চ্যাটে-কলে প্রেম জমে ক্ষীর, সামনাসামনি আসতেই ভাটা পড়ছে কথায়, কেন এমনটা হয় জানেন?
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল