কার্টুন দেখানোর অছিলায় বিদ্যালয়েরই ছাদে নিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন। অভিযোগের তির স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। যা নিয়ে আজ মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এমনকী বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে অভিযুক্ত শিক্ষকের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক এবং স্থানীয়রা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই শিক্ষক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন:
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, গত শুক্রবার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যান অভিযুক্ত ওই শিক্ষক। সেখানে ওই পড়ুয়ার হাতে মোবাইল দিয়ে কার্টুন দেখতে বলে। এরপরেই সেখানে ছাত্রীটিকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। এমনকী বাড়িতে যাতে সে কিছু সে জানায় সেই ভয়ও দেখানো হয়েছিল বলে অভিযোগ। কিন্তু বাড়িতে গিয়ে পুরো ঘটনা খুলে বলে ওই ছাত্রী। এরপরেই স্থানীয় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। কিন্ত এরপর থেকে গা ঢাকা দেওয়া অভিযুক্ত ওই শিক্ষক আটক বা গ্রেপ্তার হয়নি।
অবশেষে আজ মঙ্গলবার বিদ্যালয়ে যান নির্যাতিতার পরিবার, অন্যান্য অভিভাবক-সহ স্থানীয়রা। বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করার দাবি তোলা হয়। ঘটনার খবর পেয়ে সেখানে যায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্ত আশ্বাসের পরেও দুপুর গড়িয়ে যায় সেই বিক্ষোভ সরাতে। নির্যাতিতার মা জানান, স্কুল থেকে যাওয়ার পরেই মেয়ের জ্বর আসে। রাতে কোনোভাবে পার হলেও পরদিন মেয়ে ব্যথায় কাতরাতে থাকে। বিষয়টি কি তা শুনতে গিয়েই আসল ঘটনা জানা যায়। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
এদিকে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, এমন ঘটনার একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তর খোঁজ শুরু করা হচ্ছে। দ্রুত গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব