চিকিৎসাধীন রোগীনির মৃত্যু ঘিরে উত্তেজনা! শুধু তাই নয়, ওই রোগীনিকে মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত নার্সের বিরুদ্ধেও! ঘটনা ঘিরে তুমুল হই হট্টগোল ছড়ায় হাসপাতাল চত্বরে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৈশাখী খান নামে এক যুবতী গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে দিন কয়েক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত সিসিইউতে রাখা হয়েছিল বলে খবর। রবিবার সকালে ওই যুবতী হাসপাতালেই মারা গিয়েছেন। তারপরেই মৃতার পরিবার প্রবল ক্ষোভ উগড়ে দিয়েছেন। অভিযোগ, চিকিৎসকরা প্রথম থেকেই জানিয়ে আসছিলেন তাঁর শারীরিক অবস্থা ঠিক না। আরও গুরুতর অভিযোগ, রোগীনিকে কর্তব্যরত নার্স মারধরও করেছেন। মৃতার স্বামী আজিজুল খান কর্তব্যরত নার্সের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ঘটনা ঘিরে রীতিমতো হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন জানিয়েছেন, অনেক সময় রোগী অশান্ত থাকলে দুর্ঘটনা এড়ানো জন্য নার্স, ডাক্তারদের কঠিন হতে হয়। জোর করে রোগীকে ওষুধও দিতে হয়। সেটাই চিকিৎসার অঙ্গ। মারধরের অভিযোগ ঠিক হয় বলেও তিনি জানিয়েছেন। রোগীদের সঙ্গে নার্স, ডাক্তারদের কোনও ব্যক্তিগত শক্রতা থাকে না বলেও তিনি দাবি করেছেন। যদিও এই ঘটনাটির তদন্ত হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি