টিটুন মল্লিক, বাঁকুড়া: কর্মক্ষেত্রে যৌন হেনস্তার শিকার এক মহিলা৷ নিজের চেম্বারে ডেকে নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ খোদ নার্সিংহোম মালিকের বিরুদ্ধেই! তাকে ও ওই নার্সিংহোমের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাস্থল বাঁকুড়া৷ ওই নার্সিংহোমের বিরুদ্ধে আগেও বেনিয়মের অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে৷ এমনকী, অভিযুক্ত নার্সিংহোম মালিক নিজেও বালি মাফিয়া বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷
[ছেলেধরা সন্দেহে নেপালের বাসিন্দাকে আটকে রেখে মারধর, চাঞ্চল্য মালবাজারে]
নার্সিংহোমের নাম শিবানী সেবানিকেতন৷ বাঁকুড়া শহরের কাডজুরিডাঙার ওই নার্সিংহোমটির বেশ নামডাক৷ কিন্তু নার্সিংহোমের মালিক রাজেশ চট্টোপাধ্যায় ভাল লোক নয়৷ অন্তত তেমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের৷ তাঁদের অভিযোগ, একসময়ে ট্রাক্টর চালাত রাজেশ৷ পরবর্তীকালে চিটফাণ্ড সংস্থা খুলে প্রচুর টাকা কামিয়েছে সে৷ সেই টাকাতেই চলছে নার্সিংহোম৷ রাজেশ বালি মাফিয়াও বটে। নার্সিংহোমের এক নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া মহিলা থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে নার্সিংহোমের ম্যানেজারকেও৷
গত কয়েক মাস ধরে বাঁকুড়ার শিবানী সেবানিকেতন নার্সিংহোমে নার্সের চাকরি করছেন বছর তেইশের এক যুবতী৷ তাঁর দাবি, নাইট ডিউটির পর, গত ৩ জুন নার্সিংহোমের রেস্টরুমে বিশ্রাম নিচ্ছিলেন তিনি৷ দুপুরে তাঁকে মালিক রাজেশ চট্টোপাধ্যায়ের চেম্বারে যেতে বলেন ম্যানেজার সমীর পরামানিক৷ ওই নার্স যখন চেম্বারে যান, তখন রাজেশ তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ৷ ঘটনার সময়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় সমীর৷ কোনওমতে চেম্বারের পিছনে দরজা দিয়ে পালিয়ে যান নির্যাতিতা৷ ঘটনা দু’দিন পর নার্সিংহোমে মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে বাঁকুড়া মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি৷ নির্যাতিতার অভিযোগ, প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ৷ শেষপর্যন্ত অবশ্য এফআইআর নেওয়া হয়৷ এদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল নার্সিংহোম মালিক রাজেশ চট্টোপাধ্যায় ও ম্যানেজার সমীর পরামানিক৷ ররিবার রাতে গভীর রাতে বাঁকুড়া ছাতনা থেকে দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷
[ভোটার লিস্ট থেকে বাদ বিমল গুরুংয়ের নাম, প্রতিবাদে পোস্টার পাহাড়ে]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের