Parivartan Yatra

শুভেন্দুর জেলাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় ফাঁকা চেয়ার! এলেন না ‘প্রধান অতিথি’ ওড়িশার মুখ্যমন্ত্রী

মঙ্গলবার হলদিয়া বিধানসভার চৈতন্যপুর বাজারে ছিল বিজেপির পরিবর্তন যাত্রা। সকাল থেকে বিজেপির তরফে প্রচার চালানো হয়েছিল যাত্রা ও সভায় থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝি। কিন্তু তিনি আসেননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ২০:৩৩

options
link
শুভেন্দুর জেলাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় ফাঁকা চেয়ার! এলেন না ‘প্রধান অতিথি’ ওড়িশার মুখ্যমন্ত্রী
পরিবর্তন যাত্রা ও সভায় দেখা নেই জনতার। ছবি অচিন্ত্য বেরা

ভিড় নেই হলদিয়ায় বিজেপির রথযাত্রায়। কর্মসূচিতে এলেন না ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝি। দেখা যায়নি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। যার ফলে হতাশ শুভেন্দুর জেলার বিজেপি কর্মীরা। রথযাত্রার পর সভা করে পদ্মশিবির। সেখানেও ভিড় ছিল না! যা নিয়ে তৃণমূলের কটাক্ষ, বাংলায় নতুন করে পরিবর্তন হবে না। বাংলা দুর্জয় ঘাঁটি তাই আসেননি ওড়িশার মুখ্যমন্ত্রী।

Advertisement

মঙ্গলবার হলদিয়া বিধানসভার চৈতন্যপুর বাজারে ছিল বিজেপির পরিবর্তন যাত্রা (Parivartan Yatra)। সকাল থেকে বিজেপির তরফে প্রচার চালানো হয়েছিল, এই যাত্রায় ও সভায় থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝি। কিন্তু তিনি আসেননি। দেখা যায়নি স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। তবে ছিলেন অগ্নিমিত্রা পালরা। তাতেই হতাশ বিজেপি কর্মী-সমর্থকরা। রথযাত্রা পর সভাতেও ভিড় হয়নি। চেয়ার ফাঁকা থাকতে দেখা যায়।

Advertisement

যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পার্থ বটবেল বলেন, “বাংলায় নতুন করে পরির্তন হবে না। আমি শুনেছি ওখানে লোক হয়নি। সকাল থেকে প্রচার করা হচ্ছিল চৈতন্যপুর বাজারে ওড়িশার মুখ্যমন্ত্রী আসবেন। তিনি বুঝেছেন বাংলা দুর্জয় ঘাঁটি। তাই তিনি আসেননি। তাছাড়া এলাকার লোকের সঙ্গে বিজেপির কোনও সংযোগ নেই।”

Advertisement

যাত্রা ও সভায় স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকা নিয়ে তিনি বলেন, “সাংসদকে তো এলাকার মানুষ দেখতেই পারেন না। কাগজের বিজ্ঞাপনে কয়েকবার দেখা যায়। তিনি কোনও কাজ করেন না।” পার্থ জানিয়েছেন, হলদিয়া নজরুল মঞ্চে তাঁদের সভা রয়েছে। পরিবর্তন যাত্রা নিয়ে তৃণমূলের কিছু যায় আসে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.