Digha Jagannath Temple

‘নামে’র পর বদলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খোলার সময়, যাওয়ার আগে জেনে নিন

বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময় সূচির কথা জানিয়েছে দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৬:৫৭

options
link
‘নামে’র পর বদলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খোলার সময়, যাওয়ার আগে জেনে নিন

‘নামে’র পর বদলে যাচ্ছে দিঘা জগন্নাথ মন্দিরে প্রবেশের সময়। ২২ জুন থেকে নতুন সময়ে খুলবে জগন্নাথ মন্দির। সকালে মন্দির খুলবে সকাল ৬টায়। খোলা থাকবে ১টা পর্যন্ত। বিকেল বেলায় ৩টের বদলে মন্দিরের দ্বার খুলবে বিকেল ৪টে। খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। মন্দির বন্ধ থাকছে ১টা থেকে ৪টা পর্যন্ত।

Advertisement

কেন সময়ের পরিবর্তন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্টি রাধারমণ দাস জানিয়েছেন, ভক্তদের আগমনের ধরণ ও মন্দির পরিচালনার বাস্তব প্রয়োজনীয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত। তিনি বলেন, “গত কয়েক মাসে আমরা লক্ষ্য করেছি গরমের সময় বিকাল ৩টা থেকে ৪টের মধ্যে অনেক কম দর্শনার্থী মন্দিরে আসেন। তাই এই সময় মন্দিরের বিভিন্ন প্রয়োজনীয় সেবা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরনো দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে বিকেলে ৩টের সময় দরজা খুলত। এবার থেকে তা ৪টের সময় খুলবে। দর্শনার্থীদের জন্য দ্বার খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। অন্যদিকে সকালে মন্দির খুলবে সকাল ৬টায়। খোলা থাকবে দুপুর ১টা পর্যন্ত। ফের বিকেলে মন্দির খুলবে ৪টের সময়।

Advertisement

বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময় সূচির কথা জানিয়েছে দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের প্রধান পুরোহিত রাধারমণ দাস বলেন, “প্রচণ্ড গরমে ওই সময়ে কম দর্শনার্থী মন্দিরে আসেন। এই বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি। তাই এবার থেকে ৪টের সময় মন্দির খুলবে। এই সময় মন্দিরের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজে ব্যবহার করা অধিক যুক্তিযুক্ত বলে আমরা মনে করেছি।”

সময়ের এই পরিবর্তনের উদ্দেশ্য দর্শনের সময় কমানো নয়, বরং মন্দিরের সেবার মান, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণের মান আরও উন্নত করা বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। রামরমণ জানিয়েছেন, “আমরা চাই প্রত্যেক ভক্ত যখন দিঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আসবেন, তখন তাঁদের পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, সুন্দরভাবে পরিচালিত মন্দিরের যেন দর্শন করানো আমাদের লক্ষ্য।” এই মন্দির অল্প সময়ের মধ্যেই পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিদিন বিপুল ভক্ত এখানে আসেন। মন্দিরে দেবসেবা, রক্ষণাবেক্ষণ ও ভক্তসেবার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য সময়ে সময়ে কিছু প্রশাসনিক ও পরিচালনাগত পরিবর্তন অপরিহার্য হয়ে ওঠে। সেই লক্ষ্যেই সময়সূচির পরিবর্তন।”

উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দির থেকে সরেছে ‘ধাম’ শব্দ। জগন্নাথ মন্দিরের নাম বদলে করা হয়েছে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। তৃণমূল সরকারের আমলে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দ যোগ করা হয়। তাতে অনেকেই আপত্তি তোলেন। কোনও মন্দিরকে কি ‘ধাম’ বলা যায় ওঠে সেই প্রশ্নও। কিন্তু তা ‘তোয়াক্কা’ না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। পুজোর দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। সেই ‘ধাম’শব্দ সরিয়ে নেয় বিজেপি সরকার। এবার বদলে মন্দির খোলার সময়সূচি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.